নতুন সময় ডেস্ক : মাদক মামলায় গ্রেফতার হয়ে রিমান্ডে থাকা ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে নিয়ে চর্চা হচ্ছে পশ্চিমবঙ্গেও। কলকাতার গণমাধ্যমেও তাকে নিয়ে সংবাদ হচ্ছে। পরীমনিকে গ্রেফতার ও তার বাসায় মাদক পাওয়া নিয়ে মন্তব্য করছেন টালিউডের শিল্পীরা। এদের মধ্যে অন্যতম প্রবীণ অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়।
টালিউড সিনেমার এই খলঅভিনেতার মতে, অভিনেত্রী শাবানা ভদ্রমহিলা আর পরীমনি শুধুই মহিলা। বিপ্লবের ভাষ্য, ওই অভিনেত্রীর (পরীমনি) বিষয়ে প্রকাশ হওয়া সব রটনাই মিথ্যে নয়। কিছু না থাকলে একজনের নামে এত বদনাম শোনা যায়!
কলকাতার আনন্দবাজার অনলাইনকে এক সাক্ষাৎকারে পরীমনিকে নিয়ে এমন সব মন্তব্য করেন ‘রক্ত’ সিনেমায় তার সঙ্গে অভিনয় করা বিপ্লব চট্টপাধ্যায়। পরীমনির বিষয়ে কতটুকু জানেন প্রশ্নে বিপ্লব বলেন, ‘পরীমনির মতো নারীর সঙ্গে পর্দা ভাগ করার কোনো প্রশ্নই ওঠে না! নাচের একটি দৃশ্যে এক ফ্রেমে ছিলাম। এই পর্যন্তই!’
কলকাতার একাধিক অভিনেতা নাকি বাংলাদেশে গেলে পরীমনির সঙ্গে দেখা করতে যান- এমন প্রশ্নে বিপ্লব বলেন, ইন্ডাস্ট্রির অন্য কারোর খবর রাখি না। ‘আমি ‘রক্ত’ সিনেমার শুটিং করেছিলাম কলকাতায়। তাই বাংলাদেশে যাওয়া বা পরীমনির বাসায় যাওয়ার প্রশ্নই ওঠে না। কাজের সূত্রে সে দেশে গেলেও পরীমনির বাড়িতে যাইনি কখনো।’
এরপর ঢাকাই ছবির কিংবদন্তি অভিনেত্রী শাবানার প্রশংসা করেন বিপ্লব। তিনি বলেন, ‘শাবানা আক্ষরিক অর্থেই ভদ্রমহিলা। উনার স্বামীর সঙ্গেও আলাপ আছে আমার। তারকা দম্পতির কোনো তুলনা হয় না। কিন্তু পরীমনিকে মহিলার বাইরে অন্য কিছু বলতে রাজি নই।’
পরীমনি সব অভিযোগ থেকে মুক্তি পেয়ে ফের সিনেমায় ফিরলে তার সঙ্গে অভিনয় করবেন? এমন প্রশ্নে হ্যাঁ বোধক জবাবই দিলেন বিপ্লব। বললেন, ‘অভিনয় আমার পেশা। সেখানে আমি চূড়ান্ত পেশাদার। কাউকে নিয়ে কোনো ছুঁৎমার্গ নেই আমার।’
প্রসঙ্গত, ওয়াজেদ আলি সুমন পরিচালিত ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় ২০১৬ সালে মুক্তি পায় ‘রক্ত’ সিনেমা। সেই ছবিতে অভিনয় করেছিলেন বিপ্লব চট্টোপাধ্যায়। ছবিতে পরীমনিও কাজ করেছেন। ছবিতে নাচের একটি দৃশ্যে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল।
>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ! > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…
নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…
নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…
*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…
নিজস্ব প্রতিবেদক সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…
> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…
নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…
নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…