বিনোদন

বয়স নিয়ে ভাবতে হয়েছে মিথিলাকে

  • 5:12 am - August 12, 2021

নতুন সময় ডেস্ক : ঢালিউডে মিথিলার প্রথম ছবি ‘অমানুষ’ মুক্তির অপেক্ষায়। এরমধ্যে টলিউডেও অভিষেক ছবি ‘মায়া’য় কাজ করেছেন মিথিলা। সম্প্রতি ছবিতে তারকাদের লুক প্রকাশ করা হয়েছে। ‌‌‘মায়া’য় নিজের চরিত্র নিয়ে মিথিলা জানিয়েছেন, ‘মায়া’র চরিত্রটায় দুটো আলাদা ভাষায় কথা বলতে হয়েছে আমাকে এবং তিনটি বয়সকে দেখানো হয়েছে। প্রতিটা বয়সে মায়ার তাকানো, চলন এবং লুক একদম আলাদা। এই সবটা নিয়ে আমায় অনেক অনুশীলন করতে হয়েছে। এই জন্যে এটা খুবই চ্যালেঞ্জিং ছিল।

আমার অভিনয়, বাচনভঙ্গী, ভাষা, লুক সবই পরিবর্তন করতে হয়েছে। বিশেষ করে পরিণত বয়স- যেখানে আমাকে পঞ্চাশের ঘরে দেখা যাবে, সেই বয়সটা নিয়ে বেশি ভাবতে হয়েছে। কেননা মায়া একটি বিশাল সংগ্রামের জীবন পার করেছে। সেই দৃঢ়তা চরিত্রে ফুটিয়ে তোলাটা ভীষণ জরুরি ছিলো।’
মিথিলা আরও জানান, ‘আমি এতবার স্ক্রিপ্টটা পড়েছি যে, অন্যদের ডায়লগও আমার পুরো মুখস্থ হয়ে গেছে। মায়ার যখন পঞ্চাশের কোঠায় বয়স দেখানো হয়, তখন ও একেবারে পরিবর্তন হয়ে যায় এবং সেই সময় ওঁর দৃঢ়তা, লুক সব আলাদা।

কোনও কথা সোজা ভাবে বলে না মায়া, সব কথাতেই একটা শেড বা অর্থ রয়েছে। এই সবকিছু নিয়ে অনেকটা ভাবতে হয়েছে এবং প্রতিটা ভাবনা আমি রাজর্ষি দায়ের (ছবির পরিচালক রাজর্ষি দে) সঙ্গে শেয়ার করেছি। আমায় খুবই ভাল করে গাইড ও সহযোগিতা করেছেন তিনি।’ এই ছবিতে আরও অভিনয় করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার, সুদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস, তনুশ্রী চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী প্রমুখ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au