আন্তর্জাতিক

জাপান প্রতিদিন ২৫০ বিদেশিকে প্রবেশের অনুমোদন দেবে

  • 11:28 am - June 12, 2020
জাপান প্রতিদিন ২৫০ বিদেশিকে প্রবেশের অনুমোদন দেবে

আন্তর্জাতিক : করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে নেয়া ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের অংশ হিসেবে কয়েকটি দেশ থেকে জাপানে প্রতিদিন ২৫০ জন প্রবেশের অনুমতি পাবে। বৃহস্পতিবার (১১ জুন) দেশটির সরকারি সূত্রগুলো বলছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, থাইল্যান্ড ও ভিয়েতনামের নাগরিকরা এ সুবিধা পাবেন। খবর জাপানি সংবাদমাধ্যম কিয়োদো।

প্রাথমিকভাবে চলতি বছরের গ্রীষ্মের জন্য বরাদ্দকৃত এ কোটা ব্যবস্থা শুধু ওই দেশগুলোর ব্যবসায়ী, শীর্ষ পর্যায়ের নির্বাহী ও প্রকৌশলীদের জন্য বরাদ্দ থাকবে। সূত্রগুলো বলছে, এ পরিকল্পনা চূড়ান্ত করার জন্য সরকারের একটি টাস্কফোর্স কাজ করছে।

বর্তমানে ১১১টি দেশ ও অঞ্চলের মানুষের জন্য জাপানে প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। গত দুই সপ্তাহে ওইসব দেশ ও অঞ্চল থেকে আসা নাগরিকদের ফিরিয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে জাপান থেকে যারা বিশ্বের অন্যান্য দেশে যাচ্ছে, তাদের পিসিআর পরীক্ষা করা হচ্ছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, থাইল্যান্ড, ভিয়েতনামসহ ১৮১টি দেশ ও অঞ্চল জাপানের নাগরিকদের ওপর বিভিন্ন আকারের নিষেধাজ্ঞা রয়েছে। ভ্রমণে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়গুলো পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে। সব দেশেরই এখন অগ্রাধিকার হচ্ছে, করোনা সংক্রমণের ঝুঁকি এড়িয়ে অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ পর্যটন খাত চালু করা।

জাপান যে চারটি দেশের নাগরিকদের জন্য সীমিত আকারে অনুমতি দিয়েছে, সে দেশগুলোয় করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে এবং তাদের সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্ক রয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au