বিনোদন

পরীমনি-রাজ-পিয়াসা-মিশুর বাসা থেকে ৬ দামি গাড়ি উদ্ধার সিআইডির

  • 2:25 pm - August 10, 2021

নতুন সময় ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি, মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা, প্রযোজক নজরুল ইসলাম রাজ ও শরফুল হাসান ওরফে মিশু হাসানের বাসা থেকে বিএমডব্লিউসহ ছয়টি দামি গাড়ি উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরীমনির বাসা থেকে একটি, পিয়াসার বাসা থেকে দুটি, রাজের বাসা থেকে দুটি, মিশু হাসানের বাসা থেকে একটি গাড়িসহ মোট ছয়টি দামি গাড়ি উদ্ধার করা হয়েছে। মামলার তদন্তকালে এই গাড়িগুলো উদ্ধার করা হয়।

তাদের মধ্যে পরীমনির বনানীর বাসা থেকে ঢাকা মেট্রো-ঘ-১৫-৯৬৫৩, রাজের বনানীর বাসা থেকে হেরিয়ার ঢাকা মেট্রো-ঘ-১৫-৬৪০১ ও ঢাকা মেট্রো-গ-১৩-৪৬১৭, মিশু হাসানের বাসা থেকে ফেরারি লাল রঙের ঢাকা মেট্রো-চ-১২-৯১৮০ এবং পিয়াসার গুলশানের বাসা থেকে ঢাকা মেট্রো-গ-৩৪-৫০০৯ ও বিএমডব্লিউ ঢাকা মেট্রো-গ-৩৯-৮৫৭৪ উদ্ধার করা হয়।

এদিকে, আজ বিকেলে সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেছেন, এ ঘটনায় বিভিন্ন জাগায় অভিযান ও সার্চ করেছি। এসব অভিযানে তিনটি জিপ, একটি ফেরারি কার, একটি বিএমডব্লিউ কার ও একটি গাড়িসহ মোট ছয়টি গাড়ি জব্দ করেছি।

এছাড়াও বেশ কিছু মোবাইল, ল্যাপটপ ও ইলেকট্রনিকস ডিভাইসসহ নানা ধরনের নথি জব্দ করেছি। তিনি বলেন, জব্দ হওয়া ডিভাইসগুলোর ফরেনসিক পরীক্ষা শুরু করেছি। যেসব লিকার (মদ) পাওয়া গেছে, সেগুলোর রাসায়নিক পরীক্ষা চলছে।

রিমান্ডে যারা এতদিন ছিলেন, তাদের আমরা জিজ্ঞাসাবাদ করেছি। বিভিন্ন রকম তথ্য পেয়েছি। আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে ফেলতে পারব। নির্দিষ্ট সময়ের মধ্যেই মামলাগুলো শেষ করতে হবে।

এর মধ্যেই বিভিন্ন গণমাধ্যমে দেখেছি বিভিন্ন জনের নাম আসছে। তবে কারা জড়িত তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানাব। এভাবে যদি খণ্ডচিত্র আসে তাহলে অনেকের সম্মানহানি হবে ও বিব্রত হবেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au