বিনোদন

বুবলীর বৃহস্পতি এখন তুঙ্গে

  • 7:17 am - August 10, 2021

নতুন সময় ডেস্ক : এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অভিনয়ে ফেরার পর ঢালিউডের আলোচিত অভিনেত্রী শবনম বুবলীর বৃহস্পতি এখন তুঙ্গে। যেখানে অন্য অনেক অভিনয়শিল্পীর হাতে কাজ নেই কিংবা কর্মহীন হয়ে পড়ছেন,সেই পরিস্থিতিতে বুবলী নিয়মিত নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন। পাশাপাশি বিজ্ঞাপনের কাজেও তাকে দেখা যাচ্ছে।

এসব প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমার পেশাই হলো অভিনয় করা। তাই ছবি কিংবা বিজ্ঞাপন-কোনোটিতেই আমার অনাগ্রহ নেই। নির্মাতারা আমাকে তাদের ছবিতে অভিনয়ের সুযোগ দিচ্ছেন, এটি আমার জন্য সম্মানের একটি বিষয়। আমি তাদের পরিকল্পনা মতোই অভিনয় করে যাব। এছাড়া দর্শকের প্রতিও আমি কৃতজ্ঞ যে তারা আমাকে উৎসাহিত করেন। এগুলোর আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আশা করছি সবার শুভকামনা থাকলে আগামীতেও আমাকে নতুনভাবে দেখা যাবে।’

সম্প্রতি সৈকত নাসিরের পরিচালনায় ‘তালাশ’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। এর আগে একই পরিচালকের ‘ক্যাসিনো’ নামের ছবিটিতেও অভিনয়ে দেখা গেছে বুবলীকে। যদিও সেটি এখনো মুক্তি পায়নি। এছাড়া তপু খানের পরিচালনায় ‘লিডার : আমিই বাংলাদেশ’, মো. ইকবালের পরিচালনায় ‘রিভেঞ্জ’, শাহীন সুমনের ‘বিদ্রোহী’, আসিফ ইকবাল জুয়েলের ‘চোখ’ ছবিগুলোতে অভিনয় করেছেন।

বুবলীর এ এগিয়ে যাওয়ায় অনেকেই বেশ আশাবাদী তাকে নিয়ে। তারকা অভিনয়শিল্পীর সংকটে বুবলী যদি এভাবেই কাজ করতে থাকেন তাহলে ঢালিউডও লাভবান হবে; পাশাপাশি বুবলীর অভিনয় ক্যারিয়ারও সমৃদ্ধ হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au