ধর্ম

সৌদিসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা পালন

  • 6:35 am - July 20, 2021

নতুন সময় ডেস্ক : বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ত্যাগের মহিমায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা পালন করছে প্রবাসী বাংলাদেশিসহ ওইসব দেশের নাগরিকরা। আজ মঙ্গলবার (২০ জুলাই) পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

তবে অন্যান্য বছরের মতো এবার খোলা মাঠে কোনও ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানিয়েছেন স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফজরের নামাজ আদায়ের পরপরই দল বেঁধে ঈদের জামায়াতে অংশ নিতে ঈদগাহ ময়দানের উদ্দেশে রওনা হন ধর্মপ্রাণ মুসলমানরা। মক্কার কাবা শরীফ, মদিনার মসজিদে নববী ছাড়াও বিভিন্ন অঞ্চলের অসংখ্য মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

জাতীয় মসজিদের ভেতরে প্রথম সারিতে ঈদের নামাজ আদায় করেন সৌদি আরবের বেশ কয়েকজন আমির এবং শেখরা। হাজিরা পবিত্র মুজদালিফা ময়দানে খোলা আকাশের নিচে সারারাত এবাদত বন্দেগির পর আজ মঙ্গলবার সকালে ফজরের নামাজ আদায় করে মিনায় পৌঁছেছেন।

প্রথম দিন শয়তানকে কংকর নিক্ষেপ করে পশু কোরবানি দিয়ে মাথা মুণ্ডন করে শেষ করবেন হজের মূল আনুষ্ঠানিকতা। এরপর মক্কায় গিয়ে তাওয়াফে জিয়ারত শেষে আবার মিনায় ফিরে আসবেন হাজীগণ। এরপর পর্যায়ক্রমে আরও তিন দিন মিনায় অবস্থান করে শয়তানকে তিনটি পাথর নিক্ষেপ করবেন আগত হাজীরা।

মহামারি করোনাভাইরাস-এর মধ্যে সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের ৬০ হাজার নাগরিক এবারের হজে অংশগ্রহণ করেন। এসব হাজীদের মধ্যে কোনও ধরনের ভাইরাসের সংক্রমণ অথবা কোভিড-১৯ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এ ধরনের কোনও খবর পাওয়া যায়নি।

কঠোর নিরাপত্তার মধ্যে হাজীরা সুষ্ঠুভাবে হজ পালন করছেন বলে জানা গেছে। তবে অবৈধ বা অনুমতিপত্র ছাড়া হজে অংশগ্রহণ করার কারণে কয়েকশ স্থানীয় এবং প্রবাসীকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটককৃত প্রবাসীরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। এদিকে মধ্যপ্রচ্যের বাইরেও ফিলিপাইন- মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াতে ঈদ উদযাপিত হচ্ছে আজ। ইউরোপ আর আফ্রিকার কয়েকটি দেশেও ঈদ উদযাপিত হচ্ছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au