অর্থনীতি

আগের তুলনায় কম দামে সিনোফার্মের টিকা কিনছি: অর্থমন্ত্রী

  • 5:36 pm - July 14, 2021
আগের তুলনায় কম দামে সিনোফার্মের টিকা কিনছি: অর্থমন্ত্রী

ঢাকা: আগের তুলনায় কম দামে চীনের সিনোফার্মের ভ্যাকসিন কেনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (১৪ জুলাই) দুপুরে ২৪তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। অর্থমন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী বলেন, আমরা চায়নার সিনোফার্ম থেকে ভ্যাকসিন কিনবো ১৫ মিলিয়ন ডোজ, সেটির অনুমোদন দিয়েছি।

সিনোফার্ম থেকে টিকা কেনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আগের তুলনায় কম প্রাইজে (দাম) কিনছি। আগে যে প্রাইজ দিয়েছিলাম তার থেকেও কমে পাচ্ছি। এটার জন্য আমরা আগে একবার পেছনে পড়ে গিয়েছিলাম, আবারও পেছনে পড়ার সম্ভবনা আছে। এ পারচেজগুলো সিলেকটিভ পারচেজ। এগুলোর সম্পর্কে টেকনিক্যাল ডিটেইলস আপনাদের (সাংবাদিক) বলতে পারি না এবং বলাও সম্ভব হচ্ছে না। আমার বিশ্বাস আপনারা এটা বুঝবেন এবং আমাদের সঙ্গে কো-অপারেশন করবেন।

চীনের এ ভ্যাকসিন কতদিনের মধ্যে আসবে জানতে চাইলে তিনি বলেন, এটা আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তারা বলতে পারবে ঠিক কোন সময়ে আসবে। এটা নিয়ে সবকিছু করা হয়েছে। সবকিছু ঠিক করা হয়েছে, এখন এটার ডিটেইলস স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানতে পারবেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন প্রতি ডোজে ৩ হাজার টাকা খরচ হয়েছে, সে বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, যে প্রকল্প আমরা আজ সেটি নিয়ে যতটুকু সম্ভব আলাপ করেছি। বাকিটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানাবে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন জানান, কিছু নন ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট আছে, যার সবকিছু বলা যায় না। ১৫ মিলিয়ন ভ্যাকসিন আমরা পাবো, তবে সেটা আগের চেয়ে কম দামে। আগে সিনোফার্মের সঙ্গে চুক্তি হয়েছিল ১৫ মিলিয়ন। এর মধ্যে ২ মিলিয়ন তারা আমাদের উপহার হিসেবে দিয়েছে। যেহেতু ২ মিলিয়ন উপহার দিয়েছে সেজন্য তারা আরো ২ মিলিয়ন নতুন করে যোগ করে ১৫ মিলিয়ন ভ্যাকসিন দিচ্ছে। নতুন করে আমরা ১৫ মিলিয়ন ভ্যাকসিন পাচ্ছি আগের তুলনায় কম দামে।

জানা গেছে, আজকের ক্রয়-সংক্রান্ত সভায় স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ঔষধাগার কর্তৃক চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম ইন্টারন্যাশনাল (Sinopharm International) থেকে চুক্তিবদ্ধ ১৫ মিলিয়ন ডোজের মধ্যে অবশিষ্ট ১৩ মিলিয়ন ডোজ এবং নতুন প্রস্তাবিত ২ মিলিয়ন ডোজ ভ্যাকসিন, সাকুল্যে ১৫ মিলিয়ন ডোজ পূর্বের চুক্তিপত্রের উল্লিখিত মূল্যের চেয়ে কম মূল্যে সিনোফার্ম ভ্যাকসিন সাপ্লিমেন্ট অ্যাগ্রিমেন্ট-১ (Sinopharm Vaccine Supplemental Agreement-1) এর আওতায় সরবরাহ এবং কোভিড-১৯ মোকাবিলায় জরুরি প্রয়োজন মেটানোর জন্য ১৫ মিলিয়ন ডোজের অতিরিক্ত ভ্যাকসিন প্রয়োজন হলে সরবরাহের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au