বিনোদন

মেকআপ ছাড়াই সিনেমা জগতে দ্যুতি ছড়াচ্ছেন যে নায়িকা

  • 9:25 am - July 12, 2021

মেকআপ ছাড়া অভিনয়, ভাবা যায়! বিনোদন জগত আর গ্ল্যামার যেন একে অপরে পরিপূরক। পর্দা হোক বা পর্দার বাইরে, মেকআপ ছাড়া অভিনেতা-অভিনেত্রীদের আমরা ভাবতেই পারি না। বিনোদন এবং গ্ল্যামারের এই সমীকরণের সম্পূর্ণ বিপরীতে হেঁটে নজির তৈরি করেছেন এই দক্ষিণী তারকা। কখনও মেকআপ করেন না ইনি! মুখের ব্রণর লাল দগদগে দাগ আর উস্কোখুস্কো চুল নিয়েই চুটিয়ে অভিনয় করে চলেছেন।

তার পুরো নাম সাই পল্লবী সেন্থামারাই। ১৯৯২ সালে ৯ মে তামিলনাড়ুর নীলগিরি জেলার কোটাগিরিতে জন্ম তার। ছোটবেলা কেটেছে কোয়ম্বত্তূরে। তবে মা-বাবা এবং বোনের সঙ্গে এখন কোচিতে থাকেন। তার বাবা আবগারি দফতরে কাজ করেন। মা এক জন নৃত্যশিল্পী। মাকে দেখেই ছোট থেকে নাচের প্রতি ভালবাসা তৈরি হয়েছে তার। সাই পল্লবী কখনও নাচ শেখেননি। কিন্তু প্রশিক্ষিত না হয়েও তার নাচ দর্শকদের মুগ্ধ করে।

শুধু অভিনয়ই নয়, তার ব্যক্তিত্ব এবং সাদামাটা থাকার অভ্যাস দর্শকদের তাকে ভালবাসতে বাধ্য করেছে। বিনোদন দুনিয়ার চাকচিক্যের সঙ্গে তাল মিলিয়ে চলতে যখন নিজেদের প্রকৃত রূপ মেকআপের আড়ালে ধামাচাপা দেন প্রায় সমস্ত অভিনেতাই, সেখানেও নজির সাই পল্লবী।

ব্রণর লাল দগদগে দাগ এবং কোঁকড়ানো উস্কোখুস্কো চুল নিয়েই দাপিয়ে অভিনয় করে চলেছেন তিনি। ত্বকের দাগগুলো কখনও মেকআপের আড়ালে লুকোনোর চেষ্টাও করেন না। পর্দায় তিনি একেবারেই মেকআপ করেন না। কখনও স্ক্রিপ্টের চাহিদা অনুযায়ী করতে হলেও নামমাত্র মেকআপ করেন তিনি।

সাই পল্লবী এক সময় নিজের চেহারা নিয়ে হীনমন্যতায় ভুগতেন। প্রথম দিকে অভিনয়ের সুযোগও পাচ্ছিলেন না। কিন্তু তিনি হাল ছাড়েননি। বাইরের রূপই যে সব কিছু নয়, তা প্রমাণ করার মরিয়া চেষ্টা তাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। তিনি সব সময়ই পাশের বাড়ির মেয়ের মতো দর্শকদের ভালবাসা পেয়ে চলেছেন। সাই পল্লবী প্রথম চর্চায় উঠে আসেন একটি গায়ের রং উজ্জ্বল করার ক্রিমের বিজ্ঞাপনকে কেন্দ্র করে।

একটি ত্বক উজ্জ্বল করার ক্রিমের বিজ্ঞাপনের জন্য দু’কোটি টাকার প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু এ ধরনের বিজ্ঞাপন মেয়েদের জন্য অপমানজনক বলে মন্তব্য করে তিনি এই কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দেন। তার পর শুধু ভারতের সংবাদমাধ্যমই নয়, আন্তর্জাতিক মহলেও তার যথেষ্ট প্রশংসা হয়। ২০০৩ সালের ‘কস্তুরীমান’ এবং ২০০৮ সালের ‘ধাম ধুম’ ছবিতে শিশু শিল্পী হিসাবে আত্মপ্রকাশ তার। তার পর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকায় লম্বা বিরতি নেন অভিনয় থেকে।

২০১৪ সালে জর্জিয়ায় থাকাকালীন পরিচালক আলফোনসে পুথারেন ‘প্রেমাম’ ছবির প্রস্তাব দেন তাকে। সাই পল্লবী তখন জর্জিয়ার পড়াশোনা করছিলেন। ছুটিতে বাড়ি ফিরে তিনি ছবির শ্যুটিং করেন। প্রথম ছবি থেকেই তার অভিনয় পছন্দ করতে শুরু করেন দর্শকেরা। প্রথম ছবিতেই সাই পল্লবী প্রমাণ করে দিয়েছিলেন, মুখের খামতি লুকিয়ে ‘সুন্দরী’ না হয়েও দর্শকদের মন জয় করা যায়। এর পরের বছরই পড়াশোনা থেকে এক মাসের বিরতি নিয়ে তিনি দ্বিতীয় ছবি ‘কালি’-র শ্যুটিং করেন।

ছবিটি ২০১৬ সালে মুক্তি পেয়েছিল। মালয়ালি ছবিতে তার কাজ ভাল লেগেছিল দর্শকদের। তাই কেরিয়ারের খুব কম সময়ের মধ্যেই তিনি তেলুগু ছবিতেও সুযোগ পেয়ে যান। ২০১৭ সালে মুক্তি পাওয়া তার প্রথম তেলুগু ছবি ‘ফিদা’। এর পর ‘দিয়া’, ‘মারি ২’-সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি।

২০২০ সালের ফোর্বস ইন্ডিয়া’স ৩০ আন্ডার ৩০’-তে তালিকাভূক্ত হয়েছিলেন তিনি। দক্ষিণী ইন্ডাস্ট্রির তিনিই একমাত্র অভিনেত্রী যাঁর নাম এই তালিকায় ছিল। শুধু মেকআপ ছাড়া ত্বক নিয়েই যে পর্দায় আসেন তা নয়, আরও দুটো নিয়ম নিজের জন্য বেঁধে রেখেছেন এই দক্ষিণী নায়িকা। পর্দায় ছোট পোশাক একেবারেই পরতে চান না তিনি। স্ক্রিপ্টের চাহিদা অনুযায়ী খুব প্রয়োজন না হলে ছোট পোশাক এড়িয়েই চলেন। শ্যুটিং শুরুর আগে পরিচালকদের সাফ জানিয়েও দেন সেটা।

নিজের জন্য তার আরও একটি বেঁধে রাখা নিয়ম হল পর্দায় কোনও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নয়। বিশেষ করে পর্দায় নায়কের সঙ্গে চুম্বন একেবারেই পছন্দ নয় তার। সাই পল্লবীর আরও একটি গুণ অনেকেই জানেন না। এক জন দক্ষ অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি এক জন চিকিৎসকও। ২০১৬ সালে জর্জিয়ার টিবিলিসি স্টেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন তিনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au