বিনোদন

কেন আলোচনায় নেই পড়শী

  • 9:31 am - July 10, 2021

নতুন সময় বিনোদন ডেস্ক : দীর্ঘদিন ধরে আলোচনায় নেই এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী পড়শী। অনুরুপ আইচ ও আরফিন রুমীর হাত ধরে সংগীতাঙ্গনে জনপ্রিয়তা পান তিনি। তারপর থেকে তার জয়জয়কার শুরু হয় চারিদিকে। আরফিন রুমীর সঙ্গে তার তিনটি গান এখনো সুপারডুপার হিট। তারপর থেকে ভালোই যাচ্ছিল পড়শীর সময়।

হঠাৎ ‘রাস্তা’ শিরোনামের একটি গান বের করেন এই শিল্পী। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ ওঠে। এটির ভিডিওতেও নিজেকে অশ্লীলভাবে উপস্থাপন করেন পড়শী। সেই গানটিতে লাইকের চেয়ে ডিসলাইকের সংখ্যাই বেশি ছিল।

এ সমালোচনার পর থেকে নিজেকে আড়াল করে ফেলেন পড়শী। তারপর থেকে তাকে আর সেভাবে পাওয়া যাচ্ছিল না স্টেজ শো, নতুন গান কিংবা ইউটিউবেও। কিছুদিন আগে ইমরানের সঙ্গে তার একটি নতুন গান প্রকাশ হয় সিএমভি থেকে। এই গানটিতে লাইক ভিউয়ের পরিমাণ বাড়লেও পড়শী কিংবা ইমরানের আগের জনপ্রিয় গানগুলোর মতো আলোড়ন তৈরি হয়নি।

এর প্রেক্ষিতে অনেকেই বলছেন পড়শীর মনে হয় আর গানে ফিরে আসা সম্ভব নয়। কারণ ইমরান এই সময়ে ইউটিউবে অসম্ভব জনপ্রিয় একজন শিল্পী।  ইমরানের সঙ্গে গান করেও পড়শী তার পূর্বের গান ‘তোমারই পড়শ’, ‘খুঁজে খুঁজে’ গানগুলোর মতো আলোড়ন তুলতে পারেনি।

সে কারণে পড়শীকে নতুন করে চিন্তা করতে হবে এবং আরফিন রুমীর দারস্থ হয়ে হলেও নতুন করে নিজের যোগ্যতাকে প্রমাণ করতে হবে বলে ভাবছেন সংগীতবোদ্ধারা। তবে আরফিন রুমী এখনো আনুষ্ঠানিকভাবে গানে ফিরেননি। তবে পড়শী ঘনিষ্ঠ অনেকেই বলছেন আরফিন রুমীর হাত ধরেই আবারও যেন পড়শী সংগীতাঙ্গনে নতুনভাবে যাত্রা শুরু।

এ প্রসঙ্গে যতবারই পড়শীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় ততবারই তার ব্যক্তিগত নাম্বার পাওয়া যায় না। হয়ত তার মা কিংবা ভাইয়ের মোবাইলে কথা বলতে হয়। তারা পড়শীকে সব সময়ই আড়াল করে রাখেন। তাতে করে পড়শী অনেকের চেয়ে যোগাযোগ বিচ্ছিন্নতায় থাকেন সারা বছর।

এটিও তার সংগীত ক্যারিয়ারে একটি প্রতিবন্ধকতা হিসেবেই বিবেচিত হয়। অন্যদিকে গানের পাশাপাশি সিনেমাতেও শাকিব খানের সঙ্গে অভিনয় করেছিলেন পড়শী। সেখানে একটি গানেও পারফর্ম করতে দেখা গিয়েছিল পড়শীকে। এরপর পড়শীকে পরবর্তীতে আর কোনো গানেও দেখা যায়নি।

নিন্দুকেরা বলছেন যে, পড়শী হয়ত ভেবেছিলেন যে শাকিব খানের ওপর ভর করে ফিল্মে যদি গায়িকার পাশাপাশি নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া যায়, সেজন্য তিনি আকর্ষণীয় পোশাক পরে যথাসাধ্য চেষ্টা করেও ব্যর্থ হন। তবে পড়শীভক্তরা অভিনয়ে নয় গানেই স্বমহিমায় ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au