বিনোদন

নুসরাত ফারিয়ার শতাধিক পোশাক পাচ্ছেন দরিদ্র মেয়েরা

  • 8:47 am - June 02, 2021

নতুন সময় ডেস্ক : দুই বাংলায় এই মুহূর্তে সবচেয়ে গ্ল্যামার গার্ল হিসেবে পরিচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নিজের স্বাস্থ্যসচেতনতার পাশাপাশি তিনি ফ্যাশন-সচেতনও। হালের ট্রেন্ডকে কোনোভাবেই নাকচ করে দিতে পারেন না। তাই সেভাবেই ফ্যাশন অনুষঙ্গও সংগ্রহ করা হয়। এ ছাড়া চলচ্চিত্রের জন্য কস্টিউমের ব্যাপারে বেশ সচেতন। প্রচুর কাপড় ক্রয় করা হয় চলচ্চিত্রের জন্য।

যেসব পরে আর ব্যবহার করা হয়ে ওঠে না। এবার এসব কাপড়ের যথার্থ গতি হতে যাচ্ছে। বাছাই করা দুই শতাধিক পোশাক দরিদ্র মেয়েদের দিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন নুসরাত। একটি স্বেচ্ছাসেবী সংগঠন এসব কাপড় নুসরাত ফারিয়ার কাছ থেকে সংগ্রহ করে বস্তির মেয়েদের কাছে পৌঁছে দিচ্ছে।   বিষয়টি গণমাধ্যমকে নুসরাত ফারিয়া নিজেই নিশ্চিত করেছেন।

রাজধানীর ঢাকা উদ্যানে বস্তির সুবিধাবঞ্চিতদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা সংগঠন সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে তা আগামী কোরবানির ঈদে তুলে দেওয়া হবে।  মঙ্গলবার বিকেলে নুসরাত ফারিয়া বলেন, ‘হ্যাঁ একটি সংগঠন যখন তাদের পরিকল্পনার কথা জানাল, তখন সানন্দে আমি রাজি হয়ে গেলাম। আসলে মানুষের জন্য যেকোনো উদ্যোগ অত্যন্ত মানবিক কাজ আর এসব মানবিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারলে আত্মতৃপ্তি হয়।

আমার কাপড়ের ব্যাপারে যখন চিন্তা করে দেখলাম, হয়তো অনেক কাপড় আর ব্যবহারও করব না, আবার হয়তো কিছু কিছু ব্যবহার হতে পারে। কিন্তু এমন একটি কাজ যখন সামনে এলো এসব চিন্তা করব কিভাবে?’  জানা গেছে, ‘১০ টাকায় কাপড়’ নামের বিশেষ প্রকল্পে এগুলো বস্তির মানুষের মাঝে বিতরণ করা হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au