বিনোদন

১১ ঘণ্টায় এক মিলিয়ন, মোশাররফ-তিশার রেকর্ড!

  • 8:42 am - May 28, 2021

বিনোদন প্রতিবেদক : টিভি পর্দার অঘোষিত কিং মোশাররফ করিম। দীর্ঘ দিন ধরেই তিনি সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। জনপ্রিয় সব তারকার সঙ্গেই তার অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে।

গেলো রোজার ঈদ উপলক্ষে মোশাররফ করিম ও তানজিন তিশা জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছেন। এর নাম ‘শেষটা অন্যরকম ছিলো’।অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মুক্ত করা হয়েছে।

ইউটিউবে আসার পরই এই নাটক যেন ঝড় তুলেছে। মুহূর্তের মধ্যেই লাখ লাখ ভিউ আসতে থাকে। এবং মাত্র ১১ ঘণ্টায় নাটকটি ১ মিলিয়নের মাইলফলক স্পর্শ করে ফেলে। যা এবারের ঈদে সবচেয়ে দ্রুততম সময়ে এক মিলিয়ন হওয়ার রেকর্ড।

প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত ‘শেষটা অন্যরকম ছিলো’ নাটকের দর্শকসংখ্যা ১৩ লাখের বেশি। শুধু তাই নয়, নাটকটিতে ৪৪ হাজারের বেশি লাইক এবং প্রায় তিন হাজার মন্তব্য জমা পড়েছে। ফেসবুকে শোবিজ বিষয়ক গ্রুপগুলোতেও এই নাটক নিয়ে ব্যাপক আলোচনা ও প্রশংসা হচ্ছে।

এ নাটকের গল্পে দেখা যায়, মোশাররফ করিম গ্রাম থেকে ঢাকায় আসেন। ওঠেন তার ফুফুর বাসায়। সেই ফুফুর মেয়ে তানজিন তিশা। পড়াশোনা ও চাকরির জন্য ঢাকায় এলেও ফুফাতো বোনের নানা আদেশ-নিষেধে অতিষ্ট হয়ে পড়েন মোশাররফ। তিশার সোজা-সাপ্টা কথা আর মানসিক টর্চার যেন ক্রমশ বাড়তেই থাকে।

তবে শেষটা একটু অন্যরকম। সেই অন্যরকম শেষটা দেখার জন্য দেখতে হবে পুরো নাটকটি।
‘শেষটা অন্যরকম ছিলো’ নাটকে মোশাররফ করিম ও তানজিন ছাড়া আরো অভিনয় করেছেন শিল্পী সরকার অপু ও মাসুদ হারুন প্রমুখ।

নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। কাজী শহীদুল ইসলামের রচিত এ নাটক প্রযোজনা করেছে জি সিরিজ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au