নতুন সময় ডেস্ক : ঝড়ের টানে দু’পক্ষ এক ছাদের তলায়? যশলাভ নয়, যেন ‘ইয়াস-লাভ’ করেছেন টলিউডের এই ৪ তারকা। তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। সঙ্গে রয়েছেন শহরের নামকরা ব্যবসায়ী। অথবা বলা যায়, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর ‘বিশেষ বন্ধু’ রাজ কুমার গুপ্ত।
কিন্তু আনন্দবাজার ডিজিটালে প্রতিবেদনটি প্রকাশের খানিক পরেই নেটমাধ্যম থেকে ছবিগুলি তুলে নেওয়া হয়। তবে কি কিছু লুকোতে চাইলেন রাজকুমার? ভুল করে ছবি দিয়ে দিয়েছিলেন তবে? কয়েকটি ছবি সংরক্ষণ করে রাখা হয়েছিল তার আগেই। কী দেখা গিয়েছে সেখানে?













