বিনোদন

১৯ বছর পর বনশালির সিনেমায় মাধুরী দীক্ষিত

  • 6:49 am - May 21, 2021

নতুন সময় ডেস্ক : বলিউডের ইতিহাসে রেখার পর যদি কেউ মুজরা নৃত্যশৈলীকে দারুণভাবে পর্দায় ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন তবে তর্কাতীতভাবে তার নাম মাধুরী দীক্ষিত। ২০০২ সালে মুক্তি পাওয়া সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘দেবদাস’ ছবিতে ‘চন্দ্রমুখী’র চরিত্রে মাধুরীর অভিনয় এখনও পর্যন্ত তার ফিল্মি কেরিয়ারে অন্যতম সেরা অভিনয়।

ছবিতে মাধুরীর মোহময়ী রূপ, দক্ষ অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত নাচে মুগ্ধ হননি এমন দর্শক বিরল। দীর্ঘ ১৯ বছর পর ফের একবার পর্দায় জুটি বাঁধতে চলেছে এই পরিচালক-অভিনেত্রী জুটি।  সূত্রের খবর, আরও একবার বনশালির নির্দেশনায় অভিনয় করবেন মাধুরী। নেটফ্লিক্সের জন্য তৈরি করতে চলা তার ম্যাগনাম ওপাস ‘হীরা মান্ডি’তে মাধুরীকে প্রায় পাকা করে ফেলেছেন এই বিখ্যাত বলি-পরিচালক।

আগেই জানা যায়, বিশাল বাজেটে তৈরি হতে চলা এই সিনেমায় সোনাক্ষী সিনহা ও হুমা কুরেশি রয়েছেন দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে। সদ্য জানা গেছে, ছবিতে একটি মুজরা নাচের সিকোয়েন্সের জন্য মাধুরীকে ভীষণভাবে চাইছেন বনশালি। সেই অনুযায়ী প্রস্তাবও গেছে নায়িকার কাছে। জোর খবর, মাধুরীও নাকি রাজি হয়েছেন এই প্রস্তাবে। পরিচালকের দৃঢ় বিশ্বাস তিনি যেমন ধরনের ভাবনা ভেবে রেখেছেন ছবিতে এই সিকোয়েন্সকে কেন্দ্র করে, একমাত্র মাধুরীই তা পারবেন পর্দায় ফুটিয়ে তুলতে।

তাছাড়া ‘হীরা মান্ডি’তে এই সিকোয়েন্স যে একটি বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে সেই ব্যাপারে জোর গলায় জানিয়েছে বনশালির ইউনিট ঘনিষ্ঠ এক ব্যক্তি। বলিপাড়ায় জোর ফিসফাস, ‘হীরা মান্ডি’-তে অভিনয়ের জন্য বিরাট অঙ্কের টাকার পারিশ্রমিকও পেতে চলেছেন ‘চন্দ্রমুখী’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au