শিক্ষা

স্টেট ইউনিভার্সিটির সাংবাদিক সমিতির নতুন কমিটির নেতৃত্বে হাবিব ও ইয়াসমিন

  • 11:03 am - April 30, 2021
স্টেট ইউনিভার্সিটির সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন নেতৃত্বে হাবিবও ইয়াসমিন

ঢাকা, স্টেট ইউনিভার্সিটি: স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সুজা) নতুন কমিটি গঠন করা হয়েছে। অনলাইন নিউজ পোর্টাল আন্দোলন ৭১ নিউজের স্টাফ রিপোর্টার আহসান হাবীবকে সভাপতি ও বাংলাদেশ পোস্টের সাব এডিটর ইয়াসমিন আক্তারকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃস্পতিবার (২৯ এপ্রিল) ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে এক বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করেন জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান শামসুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি গাজী কাইয়ুম (বিবিসি প্রতিদিন ডট কম), সাংগঠনিক সম্পাদক কাব্য সাহা (দৈনিক আলোকিত ভোর), অর্থ সম্পাদক তামান্না কাউসার (স্পট লাইট ম্যাগাজিন), দপ্তর সম্পাদক সামিয়া বিন্দু (দৈনিক বাংলা ৭১), প্রচার ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সুপন সিকদার ( রাইজিং বিডি), কার্যকরি সদস্য সাদনান সাকিব (উত্তরাধিকার ৭১ নিউজ), সুমাইয়া লতিফ (জেসিএমএস টিভি), আমিনা রহমান সুপ্তি (জেসিএমএস টিভি), সামিরা আহমেদ (বিজয় পত্রিকা) এবং মিম আক্তার (জেসিএমএস টিভি)।

জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের বিভাগীয় প্রধান শামসুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘তোমরা হলে সমাজের দর্পণ, জাতির বিবেক। সততা, ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করে যাবে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কখনও পিছুপা হবে না।

এ ছাড়াও তিনি, স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সুজা) মধ্যকার পারস্পারিক সহযোগিতা বৃদ্ধিকরণ এবং সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে সামনে এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সুজা)’র নতুন কমিটিকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল কবীর শুভেচ্ছা জানান। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগীতার আশ্বাসও দিয়েছেন তিনি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সুজা)’র সাবেক সাধারণ সম্পাদক গোলাম ওয়াদুদ, মরিয়ম রশিদ চৌধুরীসহ প্রমূখ।

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

তিতুমীরস্থ পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণের আহবায়ক ইউসুফ ও সদস্য সচিব আল আমিন

নিজস্ব প্রতিবেদক  সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার ছাত্র কল্যাণের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার…

অন্যায়ভাবে চাকুরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে পদ্মা ব্যাংকের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক পদ্মা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার অভিযোগে মানববন্ধন করেছে সাবেক কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা ১১ টার দিকে গুলশান ২ নাম্বারে…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au