ধর্ম

যাকাত দিতে হবে কোন কোন সম্পদের?

  • 8:42 am - April 20, 2021

ইসলামী আইনে কোনও ব্যক্তির মালিকানাধীন সম্পদের পরিমাণের ভিত্তিতেই যাকাত নিরূপিত হয়। যাকাত প্রযোজ্য হয় এমন প্রধান প্রধান সম্পদগুলো হলো- স্বর্ণ-রৌপ্য, নগদ অর্থ, গবাদিপশু, ফসল ও সব ধরনের বাণিজ্যিক পণ্য।

স্বর্ণ ও রৌপ্য (অলঙ্কার)
স্বর্ণ ও রৌপ্যের যাকাত সম্পর্কে আলেমগণ একাধিক মত পোষণ করেছেন। কেউ ব্যাখ্যা দিয়ে বলেছেন যে, দেখতে হবে স্বর্ণ-রৌপ্য সাজসজ্জা ও সৌন্দর্যের জন্য, না সঞ্চয় করে রাখার জন্য, না ব্যবসা বা অন্য কোন কাজের জন্য। অধিক বিশুদ্ধ মত হচ্ছে, নিসাব পরিমাণ স্বর্ণ-রৌপ্যের ওপর হিজরী এক বছর পূর্ণ হলে যাকাত ওয়াজিব হবে, যে  উদ্দেশ্যেই তা সংগ্রহ করুক। স্বর্ণ-রৌপ্য ব্যতীত অন্যান্য ধাতব বস্তু যেমন হীরা, মুক্তা, ইয়াকুত, মোতি, মুক্তাদানা, গোমেদ-পীতবর্ণ মণি বিশেষ ইত্যাদি বস্তুর ওপর যাকাত ওয়াজিব হয় না, তার মূল্য যাই হোক না কেন। তবে ব্যবসার জন্য হলে ব্যবসায়ী পণ্য হিসেবে তার ওপর যাকাত ওয়াজিব হবে।

নগদ অর্থ
ব্যাংক নোট অর্থাৎ টাকা, ডলার, পাউন্ড, ইউরো, রিয়াল ও অন্যান্য মুদ্রা যা নগদ অর্থ হিসেবে পরিচিত। অনুরূপ অর্থের ইন্সট্রুমেন্ট যেমন চেক, বিল, বিনিয়োগ সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র যার বৈষয়িক মূল্য রয়েছে তার ওপর যাকাত দিতে হবে।

ব্যবসার পণ্য
যে সব পণ্য বা বস্তু দিয়ে ব্যবসা করা হয়, যেমন পণ্য, জমি, গাড়ি ও ব্যবসার অন্যান্য সামগ্রী যা কেনাবেচা করা হয়। অধিকাংশ আলিম মনে করেন, ব্যবসায়ী পণ্যে যাকাত ওয়াজিব।

চতুষ্পদ প্রাণী
উট, গরু ও ছাগলের যাকাত দিতে হবে। এ সব প্রাণী ছাড়া অন্যান্য প্রাণীর যাকাতের কথা হাদীসে উল্লেখ নেই। সুতরাং গৃহপালিত পাখি, মুরগি, ঘোড়া, গাধা, খরগোশ ও অন্যান্য প্রাণীতে যাকাত নেই, তার সংখ্যা যত বেশি হোক। তবে এ সব প্রাণী ব্যবসার জন্য নির্ধারিত হলে ব্যবসায়ী পণ্য হিসেবে তাতে যাকাত ওয়াজিব হবে।

ফল ও ফসল
হাদীসে যে সব ফসলের নাম উল্লেখ করে যাকাত নির্ধারণ করা হয়েছে সেগুলো হলো গম, যব, খেজুর ও কিশমিশ। এ চার প্রকার ব্যতীত যে সব ফল ও ফসল সঞ্চয় করার উপযুক্ত এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করলে নষ্ট হয় না, যেমন ভুট্টা, ধান-চাল ও অন্যান্য খাদ্যশস্য তাতেও যাকাত ওয়াজিব হবে। শাক-সবজির ওপর যাকাত নেই। তবে কাঁচাখেজুর ও আঙ্গুরের ওপর যাকাত দিতে হবে। কারণ তা সঞ্চয় করা যায়। যেমন আঙ্গুর সঞ্চয় করলে কিশমিশ হয়।
তথ্যসূত্র : সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিএজডএম)

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au