বিনোদন

নেহার গান শুনে নিজের গালে চড় মেরেছিলেন অনু মালিক

  • 8:27 am - April 13, 2021

নতুন সময় ডেস্ক : নেহা কক্কর আলোচিত একটি নাম। এই মুহূর্তে বলিউডের প্রথম সারির গায়িকা। ‘ইন্ডিয়ান আইডল’ –এর বিচারকের আসনেও দেখা যায় তাকে। বর্তমানে জনপ্রিয়তার শিখরে থাকা এই নেহার গান শুনেই এক বার নিজেকে চড় মেরে বসেছিলেন সঙ্গীত পরিচালক অনু মালিক।

বেশ কয়েক বছর আগের ঘটনা। নেহা তখনও গায়িকা হিসেবে নাম করেননি। স্বপ্নপূরণ করতে অডিশন দিতে এসেছিলেন ‘ইন্ডিয়ান আইডল’-এ। সেই সময় বিচারকের আসনে বসতেন ফারহা খান, অনু মালিক এবং সোনু নিগম। তাদের সামনে ‘রিফিউজি’ ছবির ‘অ্যায়সা লাগতা হ্যায়’ গানটি গেয়েছিলেন। নেহার গান থেমে যাওয়ার পরেই রেগে যান অনু।

তিনি বলেছিলেন, নেহা, তোমার গান শুনে আমার নিজেকে থাপ্পড় মারতে ইচ্ছা করছে।’ এ কথা বলার পরেই নিজের গালে নিজে থাপ্পড় মারেন অনু। নেহার অডিশনের সেই ভিডিও আবার নতুন করে ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে। ‘ইন্ডিয়ান আইডল’-এ বেশি দূর এগুতে না পারলেও, ২০১২ সালে ‘ককটেল’ ছবির গান ‘সেকেন্ড হ্যান্ড জওয়ানি’ জনপ্রিয়তা এনে দেয় নেহাকে।

তার পরে আর পিছন ফিরে তাকাননি গায়িকা। ‘কালা চশমা’, ‘দিলবর’, ‘আঁখ মারে’, ‘সাকি সাকি’র মতো গান গেয়ে বলিউডে নিজের জমি শক্ত করে ফেলেছেন নেহা। সেই সুবাদেই অতীতে যে অনুষ্ঠানের মঞ্চ ছেড়ে তাঁকে চলে যেতে হয়েছিল, সেই অনুষ্ঠানে আরও ২ বিখ্যাত সঙ্গীত পরিচালক বিশাল এবং শেখরের সঙ্গে বিচারক হিসেবে কাজ করছেন তিনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au