বিনোদন

করোনায় বন্ধ হলো শাহরুখ খানের ‘পাঠান’ ছবির শুটিং

  • 8:51 am - April 11, 2021

শেষবার শাহরুখ খানকে বড়ো পর্দায় দেখা গিয়েছিল ‘জিরো’ ছবিতে। যেখানে একসাথে পর্দায় দেখা গিয়েছিল আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফ ও শাহরুখ খানকে। অবশ্য ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘জিরো’ বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছিল। তারপর কোনো অজ্ঞাত কারণেই রুপালি পর্দা থেকে লম্বা বিরতি নিয়েছিলেন শাহরুখ খান। কিন্তু প্রায় তিন বছর পর আবার যখন শাহরুখ খানের বড় পর্দায় প্রত্যাবর্তনের খবর এলো তখন তার ভক্তদের উচ্ছাস দেখার মতোই ছিল। কিন্তু সেই আশায় পানি ঢেলে দিল করোনা।

শাহরুখ খানেই আসন্ন ‘পাঠান’ ছবিকে কেন্দ্র করেই এত কিছু বলা। খবরের শিরোনামে অনেকদিন আগে থেকেই রয়েছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির শুটিং শুরু হয়েছিল ২০২০ সালের নভেম্বর মাসে। ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন ডিম্পল কাপাডিয়া , দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। সূত্রের খবর, ছবিতে অতিথি শিল্পী রূপে হাজির থাকছেন সালমান খানও।

এমনকি ছবিতে শাহরুখের সঙ্গে দুর্ধর্ষ অ্যাকশন ও তাক লাগিয়ে দেওয়া সব স্টান্ট করতেও দেখা যাবে সালমান খানকে। শ্যুটিংও চলছিল সেই ছবির।
কারণ এতদিন পর বলিউড বাদশার কামব্যাক বলে কথা, তাই চরম আগ্রহ নিয়ে বড় পর্দায় তাকে দেখার জন্য মুখিয়ে রয়েছিল দর্শকরা। কিন্তু আপাতত সেসব বন্ধ। কারণ করোনার প্রকোপ। শুধু ভারতের মুম্বাইয়ের মহারাষ্ট্রে নয়, বর্তমানে ভারতজুড়ে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্ৰমণ।

তার মধ্যে মুম্বাইয়ের অবস্থা তো ভয়াবহ। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত মুম্বাইয়ে লকডাউন। বাধ্য হয়েই ‘পাঠান’ ছবির শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা সংস্থা। দুবাইয়ে ‘পাঠান’ ছবির একটি বড় অংশের শ্যুটিং শেষ হয়ে গেলেও বর্তমানে মুম্বাইয়ের ফিল্ম সিটিতেই চলছিল এই ছবির শ্যুটিং।

অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিংয়ের জন্য বানানো হয়েছিল হেলিপ্যাডও। তবে এই ছবির ইউনিটে প্রতিদিন কম করে ২৫০ জন কলাকুশলী কাজ করতেন। এই পরিস্থিতিতে এত জন কলাকুশলী নিয়ে কাজ করার ঝুঁকি নিতে চাইছে না প্রযোজনা সংস্থা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au