বিনোদন

বলিউড বাদশার ‘ডন থ্রি’ আসবেই

  • 6:41 am - April 05, 2021

নতুন সময় ডেস্ক : বলিউড বাদশার শাহরুখ খান, বলিউডের জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা। ক্যারিয়ারে বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অন্যতম হিট সিমেনার তালিকায় রয়েছে ‘ডন’ ও ‘ডন টু’। সবশেষ ২০১১ সালে ‘ডন টু’ সিনেমা মুক্তির পর থেকেই পরবর্তী সিরিজ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ভারতের একাধিক প্রভাবশালী গণমাধ্যমে একাধিকবার খবরও এসেছে ‘ডন থ্রি’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ খান। ‘ডন কো পাকাড় না মুশকিল হি নেহি, নামুমকিন হ্যায়’ বলিউড কিং খানের বিখ্যাত এই ডায়লগের মতোই গেল ১০ বছরেও এই সিনেমার জন্য শাহরুখকে ধরা যায়নি।

তবে এবার এই সিরিজের সিনেমার অন্যতম প্রযোজক রিতেশ সিধওয়ানি জানিয়েছে, শাহরুখ খানের ‘ডন থ্রি’ সিনেমা আসবে। তবে কবে আসবে সেটা নিশ্চিত না। বর্তমানে সিনেমাটির গল্প নিয়ে কাজ চলছে। বলিউডভিত্তিক গণমাধ্যম পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে রিতেশ সিধওয়ানি বলেছেন, ‘ডন থ্রি আসবে, তবে কখন সেটা আমরা জানি না। কিন্তু আমরা চাই সিনেমাটি তৈরি হোক, সেজন্য সঠিক গল্প লাগবে এবং আমরা সেটা নিয়ে কাজ করছি। কিন্তু, এটা আসবেই।’

ওই প্রতিবেদনে পিঙ্কভিলা জানিয়েছে, বলিউডের বিখ্যাত কবি, গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার সিনেমার চিত্রনাট্যে লেখার কাজে ফিরছেন দীর্ঘদিন পর। যিনি আগে ‘ডন’ সিরিজের সিনেমার চিত্রনাট্য লিখেছেন। পত্রপত্রিকার খবর অনুসারে, ‘পাঠান’ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন শাহরুখ। এই সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। সালমান খানের চরিত্রের নাম অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে।

গেল বছরের নভেম্বরে ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেন শাহরুখ খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা প্রযোজনা করছে যশরাজ ফিল্মস। ‘পাঠান’ সিনেমা মুক্তি পাবে ২০২২ সালের শুরুতে। যদিও সিনেমাটি প্রসঙ্গে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au