বিনোদন

শ্বশুর-শাশুড়ি-স্বামীকে নিয়ে হোলি উৎসবে প্রিয়াঙ্কা

  • 8:25 am - March 29, 2021

নতুন সময় ডেস্ক : রঙের উৎসব খুব প্রিয় প্রিয়াঙ্কা চোপড়ার। বিয়ের পর নিককে নিয়ে হোলির সেলিব্রেশনে ভারতে উড়ে এসেছিলেন দেশি গার্ল। করোনা আবহে গত বছরের পর এবার মুম্বাই থেকে দূরেই হোলির উদযাপন সারলেন নায়িকা। বিয়ের আগে থেকেই ভারতীয় সংস্কৃতি আর ঐতিহ্য সম্পর্কে নিককে শিখিয়ে পড়িয়ে নিয়েছেন প্রিয়াঙ্কা। ‘মার্কিন জামাই’ নিক জোনাস, এতদিনে এদেশের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে অনেকখানি ওয়াকিবহাল। চলতি বছর লন্ডনে সপরিবারে হোলির উদযাপন সারলেন প্রিয়াঙ্কা। ‘প্রিনিক’ জুটির পাশাপাশি এই সেলিব্রেশনের অংশ হলেন প্রিয়াঙ্কার শ্বশুর ও শাশুড়ি।

ইনস্টাগ্রামে নিজেদের ঘরোয়া হোলির সেলিব্রেশনের ঝলক ভাগ করে নিয়েছেন প্রিয়াঙ্কা ও নিক। ছবিতে হাতে সুবিশাল পিচকারি নিয়ে নিককে জড়িয়ে পোজ দিলেন প্রিয়াঙ্কা। সঙ্গে দেখা মিলল তার শ্বশুর পল কেভিন জোনাস ও শাশুড়ি ডেনিস মিলার জোনাসের। হোলির সঙ্গে সাযুজ্য রেখে সকলেই সাদা পোশাকে সেজেছিলেন, সেখানে ফুটে উঠল নীল-লাল আবিরের রঙ। ইনস্টাগ্রামে ফ্যানেদের হোলির শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনা আবহে সচেতন করতেও ভোলেননি প্রিয়াঙ্কা। ঘরে থেকেই সেলিব্রেশনের পরামর্শ দেন। একই ছবি ইনস্টাগ্রামের দেওয়ালে শেয়ার করে ভারতীয় ফ্যানদের শুভেচ্ছা জানান পপ তারকা নিক জোনাসও।

‘হোলি রঙের উৎসব, আমার খুব ফেবারিট। আশা করছি, আমরা সবাই আমাদের প্রিয়জনের সঙ্গে এই দিনটা উদযাপন করব। তবে অবশ্যই বাড়িতে! সবাইকে জানাই হ্যাপি হোলি’। আপতত আমাজন প্রাইমের স্পাই সিরিজ ‘সিটাডেল’-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত প্রিয়াঙ্কা। সে কারণেই গত কয়েক মাস ধরে লন্ডনে রয়েছেন তিনি। এই শো-এর এক্সিকিউটিভ প্রযোজনার দায়িত্বে রয়েছেন রুশো ব্রাদার্স। পাশাপাশি গত সপ্তাহেই মার্কিন মুলুকে পথচলা শুরু করেছে প্রিয়াঙ্কার রেস্তোরাঁ ‘সোনা’।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au