বিনোদন

অরিজিতের প্রথম স্ত্রী বলে নেট দুনিয়ায় জোর চর্চা! কি বললেন রূপরেখা

  • 4:42 pm - March 19, 2021

নতুন সময় ডেস্ক : তিনি ওপার বাংলার ছেলে হলেও বর্তমানে বলিউডের তারকা গায়ক। তার নামেই বহু তরুণীর হৃদয় উদ্বেলিত হয়, স্বপ্ন দেখেন অনেকে। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কখনো মুখ খুলেননি অরিজিৎ সিং। তার ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছে অনেক গুঞ্জন।

শোনা যায়, দুই বিয়ে করেছেন এ গায়ক। প্রথম বিয়ে এক বছরের মধ্যেই ভেঙে যায়। তারপর বিয়ে করেন কোয়েল রায়কে। জানা গেছে, অরিজিৎ সিংয়ের বর্তমান স্ত্রী কোয়েল। তবে নেটদুনিয়ায় সার্চ করলে অরিজিৎ সিংয়ের প্রথম স্ত্রী হিসেবে উঠে আসে গায়িকা রূপরেখা ব্যানার্জির নাম।

যদিও এমন তথ্য সম্পূর্ণ ভুল। সম্প্রতি এ বিষয়েই মুখ খুলেছেন এই গায়িকা।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও শেয়ার করে তিনি বলেন, ‘কিছু ভুয়া ফেসবুক পেজ খুলে আমার নামে গুজব ছড়ানো হচ্ছে। আমাকে অপমান করাও হচ্ছে। দীর্ঘদিন ধরেই আমার সঙ্গে অরিজিতের নাম জড়ানো হচ্ছে।

প্রথমে গুরুত্ব দিই না। কারণ, তারকাদের নিয়ে এমন অনেক কথাই রটে। দিনের পর দিন এই গুজব বাড়ছে, তাই মুখ খুলতে বাধ্য হলাম।’ তিনি আরো বলেন, ‘আমি অরিজিৎ সিং কাকে প্রথম বিয়ে করেছিলেন সেটা জানার প্রয়োজন আমার নেই। সেটা ওর ব্যক্তিগত বিষয়।

তবে আমি ওর প্রথম পক্ষের স্ত্রী নই। আর আমি একবারই বিয়ে করেছি। ২০১০ সালে কলকাতায় নলীনাক্ষ ভট্টাচর্যের সঙ্গে আমার বিয়ে হয়।’

সূত্র : জি নিউজ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au