আন্তর্জাতিক

হাসপাতাল ছেড়েছেন মমতা ব্যানার্জি

  • 7:16 pm - March 12, 2021
হাসপাতাল ছেড়েছেন মমতা ব্যানার্জি

ঢাকা: হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (শুক্রবার) স্থানীয় সময় সন্ধ্যা পৌনে সাতটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয়। সাতটার দিকে তিনি বাড়ির উদ্দেশে হাসপাতাল ছেড়ে যান। বাড়িতে তিনি ৪৮ ঘণ্টা চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।

মমতা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা আসনে বুধবার মনোনয়নপত্র জমা দেন। পরে বিভিন্ন মন্দিরে পূজা দিয়ে নিজের নন্দীগ্রামে ভাড়া নেওয়া বাড়িতে ফেরার সময় হামলার শিকার হন। ওই দিন রাতেই মমতাকে ভর্তি করানো হয় কলকাতার পিজি হাসপাতালে।

পিজি হাসপাতালের অধ্যক্ষ মণিময় বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হলেও তিনি বাড়িতে ৪৮ ঘণ্টা চিকিৎসকের পর্যবেক্ষণে থাকবেন। সাত দিন পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

মমতার চিকিৎসায় গঠিত চিকিৎসা বোর্ড আজ শুক্রবার দুপুরে তার স্বাস্থ্য পরীক্ষা করে জানায়, মমতা সুস্থ আছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তার পায়ের প্লাস্টার কেটে পরীক্ষা করে চিকিৎসকেরা দেখতে পান, পায়ের ফোলা অনেকটা কমে গেছে। শরীরের বিভিন্ন স্থানের ব্যথাও কমেছে। পরে তাকে আবার নতুন করে প্লাস্টার করে দেওয়া হয় তার বাঁ পায়ে।

এদিকে মমতার ওপর হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, ষড়যন্ত্র করে বিজেপি এ ঘটনা ঘটিয়েছে। এই অভিযোগ নিয়ে দিল্লিতে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় কলকাতার তৃণমূলের ৬ সাংসদ ও কর্মকর্তা জাতীয় নির্বাচন কমিশনে গিয়ে নালিশ করে আসেন বিজেপির বিরুদ্ধে। তাঁরা ঘটনার তদন্তও দাবি করেন।

অন্যদিকে মমতার ওপর হামলা করার প্রতিবাদে তৃণমূলের ডাকে আজ বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত রাজ্যের সর্বত্র কালো পতাকা হাতে নিয়ে এবং কালো কাপড় দিয়ে মুখ ঢেকে মৌন মিছিল করা হয়। কলকাতায় প্রথম মিছিল বের হয় খিদিরপুর থেকে। এই মৌন মিছিলের নেতৃত্ব দেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম। বেহালায় মিছিলের নেতৃত্ব দেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। হাওড়ায় নেতৃত্ব দেন মন্ত্রী অরূপ রায়। বারাকপুরে এই মৌন মিছিলের নেতৃত্ব দেন চলচ্চিত্র তারকা রাজ চক্রবর্তী।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au