জাতীয়

এশিয়ার সেরা দশ ইয়াং লিডারের তালিকায় মাশরাফি

  • 8:56 am - March 11, 2021
এশিয়ার সেরা দশ ইয়াং লিডারের তালিকায় মাশরাফি

ঢাকা: লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তবে এ সময়টাতে তিনি মন দিয়েছেন রাজনীতিতে। নড়াইল-২ আসনের সংসদ সদস্য হিসেবে নিজ এলাকায় দারিদ্র্য দূরীকরণ ও ক্রীড়া প্রশিক্ষণসহ উন্নয়নমূলক কর্মকাণ্ডে রেখেছেন দারুণ ভুমিকা। এর স্বীকৃতিও এবার পেলেন তিনি। নির্বাচিত হয়েছেন এশিয়ার সেরা দশ ইয়াং লিডারের একজন হিসেবে।

প্রতিবছর ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম ৪০ বছরের কম বয়সীদের মধ্য থেকে প্রতিভাবান ও নেতৃত্ব দিতে সক্ষম এমন ব্যক্তিদের নির্বাচিত করেন যারা বৈশ্বিক প্রেক্ষাপটে অবদান রাখবে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ২০২১ সালের জন্য ১১২ তরুণ নেতাকে নির্বাচিত করেছে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম। এ বছর দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ১০ তরুণ নেতার মধ্যে মাশরাফি একজন।

যারা ‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত হলেন তারা ওই ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সঙ্গে মিলে পৃথিবীকে আরও উন্নত করার জন্য বিভিন্ন বৈশ্বিক উদ্যোগে অংশ নেবেন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে নিজ এলাকা নড়াইলের উন্নয়নে তার উদ্যোগ কুড়িয়েছে প্রশংসা। এবার পেলেন সুইস সরকারের তত্ত্বাবধানে জেনেভা ভিত্তিক ইয়াং গ্লোবাল লিডার্সের স্বীকৃতি। দক্ষিণ এশিয়ার বাকি ৯ সদস্যের মধ্যে ৭ জন ভারত এবং ১ জন করে পাকিস্তান ও নেপাল থেকে নির্বাচিত হয়েছেন। ৩৭ বছর ১৫৬ দিন বয়সী মাশরাফিকে এ তালিকায় রাখার বড় কারণ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন। বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা প্রণয়ন, কর্মসংস্থান, ক্রীড়া প্রশিক্ষণ এবং চিত্রা নদী এলাকায় পর্যটনের পরিবেশ তৈরি সহ ৬টি লক্ষ্য সামনে রেখে মাশরাফির ফাউন্ডেশন প্রতিষ্ঠিত।

দারিদ্র্য দূরীকরণ এবং আধুনিক নড়াইল তৈরিতে সচেষ্ট ম্যাশ। করোনা মহামারিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিভিন্ন হাসপাতালে খোঁজ খবর নেয়ার পাশাপাশি কোভিড নাইন্টিন টেস্টিং বুথ চালু করেছিলেন তিনি। সব মিলিয়ে রাজনীতির মাঠেও দারুণ সাফল্য দেখাচ্ছেন তিনি। এজন্য শুধু বাংলাদেশ নয়, বিদেশেও প্রশংসা কুড়িয়েছেন।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au