বিনোদন

বয়সের বিশাল ব্যবধানকে জয় করে সুখে আছেন নিক-প্রিয়াঙ্কা

  • 8:08 am - March 03, 2021

১০ বছরের ব্যবধানে বিয়ে করেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। বয়সের এই বিশাল পার্থক্য নিয়ে সুখী দাম্পত্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন এই অভিনেত্রী। দুই বছর আগে ভারতের রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেসে ক্যাথলিক রীতিতে বিয়ে করেন তারা। বয়সের এই বিশাল ব্যবধানের কারণে শুরু থেকেই এই জুটি সকলের কেন্দ্রবিদুতে ছিলেন।

তবে সবার আলোচনা-সমালোচনা উপেক্ষা করে বেশ সুখেই আছেন এই তারকা জুটি। বয়স, সংস্কৃতির ব্যবধানকে মানিয়ে জয় করেছেন ভালোবাসা। যুক্তরাষ্ট্রের একটি বিনোদনভিত্তিক ম্যাগাজিনে সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা তাদের বৈবাহিক জীবনের নানা দিক তুলে ধরেন। ভারতীয় সংস্কৃতির সঙ্গে নিকের মিলেমিশে একাকার হয়ে যাওয়া প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানান, ‘নিকের সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটা মাছ এবং পানির মতো।

সে ভারতকে ভালোবাসে। আমাকেও একজন ভারতের সাধারণ মানুষের মতোই দেখে।’ তিনি আরও বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই তাকে চিনি। নিকের ভালো লাগা, মন্দ লাগা সবকিছুই আমার জানা। নিক নিজেও আমাকে খুব ভালোভাবে জানে। নিকের ভালো লাগা খুঁজে বের করা কঠিন কিছু নয়। তবে নিজেদের সমস্যাগুলো খুঁজে বের করা আমার কাছে বেশ রোমাঞ্চকর বলে মনে হয়।’

প্রসঙ্গত, করোনার লকডাউন শেষে বেশ ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। জার্মানিতে ‘দ্য ম্যাট্রিক্স ৪’ সিনেমার শুটিং সম্পন্ন করেছেন তিনি। এছাড়াও, যুক্তরাজ্যে ‘টেক্সট ফর ইউ’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au