খেলাধুলা

ভাবতে হচ্ছে সাকিবকে!

  • 9:43 am - May 24, 2020
দুই দিকে ভাবতে হচ্ছে সাকিবকে!

স্পোর্টস ডেস্ক: করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গত মার্চ থেকেই বন্ধ মাঠের ক্রিকেট। তবে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা বন্ধ গত অক্টোবর। জুয়ারিদের সঙ্গে যোগাযোগের তথ্য গোপন করায় এক বছরের নিষেধাজ্ঞা ভোগ করছেন সাকিব।

ফলে অন্যান্য ক্রিকেটাররা যখন শুধুমাত্র করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায়, তখন সাকিবকে ভাবতে হচ্ছে নিজের নিষেধাজ্ঞার সময়ের ব্যাপারেও। কেননা করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও, ২৯ অক্টোবরের আগে মাঠে নামতে পারবেন না তিনি।

এটি মেনে নিয়েছেন সাকিবও। তাই তিনি এখন দিন গুনছেন দুইভাবে। দেশের শীর্ষস্থানীয় দৈনিকে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন সাকিব। জানিয়েছেন নিষেধাজ্ঞার বিষয়টি সবসময়ই থাকে তার চিন্তায়।

সাকিবের বলেন, ‘আমি আসলে দুইভাবে দিন গুনছি। প্রথমত, করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে আর কবে আমার নিষেধাজ্ঞা শেষ হবে। আমি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। যদিও এখন কোথাও কোন ক্রিকেট হচ্ছে না। আমি জানি, যদি আগামীকাল ক্রিকেট শুরুও হয়, তাও আমি খেলতে পারব না।’

তিনি আরও যোগ করেন, ‘আপনাকে যখন কোনকিছু থেকে বিরত থাকতে বলা হয়, তখন অন্য কেউ এ ব্যাপারে কথা বলুক বা না বলুক, আপনার ভেতরে ঠিকই বিষয়টা চলতে থাকে। আপনি নিজেই বলতে পারেন আপনার ভেতরে আসলে কী চলছে।’

তবে সাকিব খেলতে পারুক বা না পারুক, খুব শিগগিরই হয়তো ফিরতে চলেছে মাঠের ক্রিকেট। এরই মধ্যে অনুশীলন শুরু করেছে ইংল্যান্ডের পেসাররা। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকেও দেয়া হয়েছে নানান নির্দেশনা।

এসব নির্দেশনার ব্যাপারে খানিক সন্দিহানই সাকিব। তিনি চাইছেন আইসিসির পক্ষ থেকে আরও স্বচ্ছভাবে বর্ণনা করা হোক নির্দেশনাগুলো। কেননা ক্রিকেট মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করা খুবই কঠিন ব্যাপার।

তিনি বলেন, ‘আমরা এখন শুনতে পাচ্ছি যে, করোনা ভাইরাস ১২ ফুট দূরেও সংক্রমিত করতে পারে, তিন বা ছয় ফুট নয়। তার মানে দুজন ব্যাটসম্যান ওভার শেষে কথা বলতে পারবে না? তারা নিজেদের প্রান্তেই দাঁড়িয়ে থাকবে? মাঠে কোন দর্শক থাকবে না? উইকেটরক্ষকরা আরও দূরে গিয়ে দাঁড়াবে? ক্লোজ ইন ফিল্ডারদের ক্ষেত্রেই বা কী হবে?’

সাকিবের আশা, কোনধরনের ঝুঁকি নিতে যাবে না আইসিসি, ‘আমার মনে হয় না, পুরোপুরি নিশ্চিত হওয়ার আগে আইসিসি কোন ঝুঁকি নেবে। বিষয়টা যাইহোক, জীবন সবার আগে। আমি নিশ্চিত আইসিসিও নিরাপত্তার কথাই আগে দেখবে।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au