বিনোদন

আবারও এক হচ্ছেন শাকিব-বুবলী

  • 8:04 am - February 18, 2021

নতুন সময় ডেস্ক : আড়াল ভেঙে বেশ সরব হয়ে ফিরেছেন চিত্রনায়িকা বুবলী। পরপর দুটি সিনেমার নায়িকা হয়ে তার প্রত্যাবর্তন শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। আগেই জানা গেছে, শাপলা মিডিয়ার ‘চোখ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সেখানে তার নায়ক নিরব ও রোশান। এবার আরো একটি সিনেমায় বুবলীর যুক্ত হওয়ার খবর এলো। আর এ সিনেমাতে তিনি জুটি বাঁধবেন শাকিব খানের সঙ্গে।

২০১৬ সালের কথা। শাকিব খানের বিপরীতে অভিনয় করে যাত্রা শুরু করেন ঢালিউডের এই নায়িকা। একের পর এক সিনেমায় অভিনয় করে আলোচনায় উঠে আসেন তিনি। এরপর অনেকটা দিন আড়ালে ছিলেন। এ সময়ের মধ্যে নানান কথা প্রচার হয় তাকে নিয়ে। তবে এবার ফিরছেন নতুন ভাবে। জানা গেছে, নতুন সিনেমার জন্য শিগগিরই ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন বুবলী।

আবারো তার ক্যারিয়ারে নতুন সিনেমা যুক্ত হওয়ার খবর মিডিয়াপাড়ায় আলোচনার জন্ম দিয়েছে। তার নতুন সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’। এটি পরিচালনা করবেন নাটক ও বিজ্ঞাপন জগতের পরিচিত মুখ তপু খান। প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া। এর আগে ‘যদি একদিন’সহ কয়েকটি সিনেমা নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে পরিচালক তপু খান জানান, ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং হবে ২০ মার্চ থেকে। টানা শুটিংয়ের মাধ্যমে শেষ হবে ক্যামেরার কাজ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তেজগাঁও এর বেঙ্গল স্টুডিওতে শাকিব ও বুবলীর সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর হবে।’ প্রসঙ্গত, ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে সংবাদ পাঠিকা থেকে নায়িকা বনে যান শবনম বুবলী। এ ছবির নায়ক শাকিব।

এর পর শাকিব অন্য নায়িকাদের সঙ্গে কাজ করলেও টানা ১১ সিনেমাতে বুবলী নায়ক হিসেবে পেয়েছেন তাকে। ‘ক্যাসিনো’ সিনেমাতে এ নায়িকা নিরবের বিপরীতে কাজ করেন। সর্বশেষ শাকিব-বুবলী জুটির ‘বীর’ সিনেমা মুক্তি পেয়েছে। এ ছাড়া শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’ নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au