জাতীয়

শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ছুটছে মানুষ

  • 1:32 pm - May 23, 2020
শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ছুটছে মানুষ

ঢাকা: আজ ২৯ রোজা। যদি ২৯ রোজা হয় তাহলে রাত পোহালেই হবে খুশির ঈদ। আর যদি রোজা ৩০টি হলে একদিন পরই পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। কিন্তু প্রতিবছরে মত এবছরের ঈদ পুরোটাই ভিন্ন। কারণ প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে থমকে গেছে গোা বিশ্ব এবং দেশে। তারপরও খুশির ঈদ দুয়ারে কড়া নাড়ায় করোনাভাইরাসের ঝুঁকি নিয়েই শেষ মুহূর্তে ঈদের কেনাকাটা করতে মার্কেটে মার্কেটে ছুটছেন রাজধানীর বাসিন্দারা।

এখন ক্রেতাদের একটি অংশ মার্কেটে ভিড় করায় করোনাভাইরাসে সংক্রমণের ঝুঁকি বাড়ছে। স্বাস্থ্য অধিদফতর থেকে বারবার সতর্ক করা হলেও মার্কেটে ছুটে যাওয়া মানুষগুলো সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি খুব একটা মানছেন না। কেউ কেউ ছোট শিশুদের নিয়ে ভিড় ঠেলে মার্কেটে ঢুকছেন।

শনিবার দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেটে গিয়ে দেখা যায়, মার্কেটের প্রবেশ গেটে জীবাণুনাশক ট্যানেল বসানো হয়েছে। কেউ কেউ এই ট্যানেলের ভেতর দিয়ে মার্কেটে প্রবেশ করছেন। অনেকেই ট্যানেলের ভেতর না ঢুকে পাশ দিয়ে চলে যাচ্ছেন। কেউ কেউ মোটরসাইকেল নিয়ে ট্যানেলের পাশ দিয়ে মার্কেটের চত্বরে ঢুকে পড়ছেন।

এভাবে ঝুঁকি নিয়ে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে মার্কেটটিতে মানুষ ছুটে আসায় উদ্বেগ প্রকাশ করছেন আশপাশের বাসিন্দারা।

তারা বলছেন, মানুষের মধ্যে কোনো ধরনের সচেতনতা নেই। প্রতিদিন মার্কেট করতে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ভিড় কম থাকলেও বিকেলের দিকে এক প্রকার ঢল নামে। এতে যারা মার্কেট করতে আসছেন তারা যেমন নিজেদের ঝুঁকির মধ্যে ফেলছেন, তেমনি আশপাশের বাসিন্দাদেরও ঝুঁকিতে ফেলছেন।

ছোট শিশু নিয়ে মার্কেটে আসা রাশেদা বলেন, নতুন পোশাকের জন্য বাবু কান্নাকাটি করছিল। তাই ওকে নিয়ে এসেছি। সকালে ভিড় কম থাকে, তাই সকালে এসেছি। ভিড় বাড়ার আগেই কেনাকাটা শেষ করে ফিরে যাব।

টিকুটুলি থেকে ঈদের পোশাক কিনতে আসা মুক্তা বলেন, ‘আমি মার্কেট করতে এই মার্কেটে খুব একটা আসি না। নিউমার্কেটে বেশি যাই। কিন্তু এবার নিউমার্কেট বন্ধ। তাই এখানে এসেছি। অনেক বাছাবাছি করে দুটি ড্রেস কিনেছি। তবে খুব একটা মনে ধরেনি। তারপরও এই দিয়েই এবারের ঈদ চলে যাবে।’

করোনাভাইরাসকে ভয় পান না? এমন প্রশ্ন করলে তিনি বলেন, ঈদ তো চলেই এসেছে। কাল না হয় পরশু ঈদ। নতুন পোশাক ছাড়া ঈদের আনন্দ থাকে না। তাই এসেছি। করোনার ভয়ে ঘরে বন্দি হয়ে থাকলে তো জীবন চলবে না। এসব করোনার ভয় আমার লাগে না। যার করোনা হওয়ার তার এমনিই হবে। তাছাড়া কার মৃত্যু কখন হবে তা আল্লাহ্ আগেই লিখে রেখেছেন। মৃত্যুর সময় হলে সিন্দুকে ঢুকে থাকলেও কেউ রক্ষা করতে পারবে না।

মার্কেটের প্রবেশ গেটের পাশে দাঁড়িয়ে থাকা আলিম নামের একজন রিকশাচালক বলেন, এই মার্কেটে প্রতিদিন প্রচুর মানুষ কেনাকাটা করতে আসে। এতে আমাদেরও আয় একটু বেড়েছে। আগে ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও ভাড়া হতো না। এখন আল্লাহর রহমতে বেশ ভালো ভাড়া হচ্ছে।

তিনি বলেন, ‘দিন দশেক ধরে আমি প্রতিদিন এই মার্কেটকেন্দ্রিক ভাড়া পেয়েছি। সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষের ভিড় তুলনামূলক কম হয়। বিকেলে এলে দেখবেন এখানে মানুষে ঢল।’

মার্কেটের এক পোশাক বিক্রেতা জুয়েল বলেন, তালতলা মার্কেটে নারীদের পণ্যসামগ্রী বেশি বিক্রি হয়। ফলে এখানে যে ক্রেতারা আসেন তার বেশিরভাগই নারী। অন্য বছরের তুলনায় এবার আমাদের বিক্রি তুলনামূলক কম। ঈদের বিক্রি সাধারণত রোজার শুরু থেকেই শুরু হয়। কিন্তু করোনার কারণে এবার তো প্রথমদিকে আমরা দোকানই খুলতে পারিনি। সরকার অনুমোদন দিলে ১০ তারিখ থেকে মার্কেট খোলা হয়। তবে প্রথমদিকে ক্রেতা তেমন একটা ছিল না। গত কয়েক দিন ধরে কিছু ক্রেতা আসছেন।

আতিক নামের আরেক ব্যবসায়ী বলেন, আমাদের সারা বছরের মূল ব্যবসা হয় রোজার ঈদ ও পহেলা বৈশাখে। এবার করোনার কারণে পহেলা বৈশাখে দোকান খুলতে পারিনি। ঈদে দোকান খোলার সুযোগ দেয়া হয়েছে অল্প কয়েক দিনের জন্য। কিন্তু করোনার কারণে এবার অন্য বছরের তুলনায় ক্রেতা কম।

তালতলা মার্কেটের পাশের একটি বাসার বাসিন্দা মিজানুর রহমান বলেন, প্রতিদিন এই মার্কেটে হাজার হাজার মানুষ শপিং করতে আসছেন। সামাজিক দূরত্ব তো দূরের কথা, কারও মাঝে কোনো ধরনের সচেতনতা নেই। তাদের অবস্থা দেখে মনে হচ্ছে, এবার ঈদের কেনাকাটা করতে না পারলে আর জীবনেও পারবে না। মানুষ এমন অসচেতন হলে করোনা পরিস্থিতি মোকাবিলা কঠিন হবে।

তিনি বলেন, এই মার্কেটে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে। কিন্তু পরিস্থিতি দেখার কেউ নেই। মার্কেটে যারা আসছেন তারা তেমন নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছেন তেমনি আশপাশের বাসিন্দাদেরও ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন। বিশ্বে প্রতিদিন এত মানুষের জীবন যাচ্ছে, তারপরও তাদের মাঝে সচেতনতা সৃষ্টি হচ্ছে না।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au