বিনোদন

শ্রাবন্তীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রোশন

  • 5:23 am - January 09, 2021

নতুন সময় ডেস্ক : টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার তৃতীয় স্বামী রোশন সিংয়ের ব্যক্তিগত জীবনের সমীকরণ নিয়ে গত কয়েক মাসে সরগমর সামাজিক যোগাযোগ মাধ্যম। তাদের সংসারে ভাঙনের সুর বাজছে বলে বাতাসে গুঞ্জন ছড়িয়েছে। যদিও এ নিয়ে মুখ খুলছেন না কোনো পক্ষই। এবার রোশন জানালেন, শ্রাবন্তীর সঙ্গে কোনো যোগাযোগই নেই তার। একসঙ্গে থাকছেন না অনেকদিন ধরেই।

কলকাতার আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক এ বিমানকর্মী বলেন, নাহ্। এখনতো আর যোগাযোগ নেই। একজন অভিনেত্রীর সঙ্গে সংসার করা কতটা চ্যালেঞ্জিং? এমন প্রশ্নে রোশন বলেন, ‘আর পাঁচটা সংসারের মতোই আমাদের সংসার ছিল। ও যে সুপারস্টার, সেটা বাড়িতে কোনোদিন বুঝতে দেয়নি সে। এমনকি, আমার পরিবারের সঙ্গেও মিশে গিয়েছিল সে। ওর ছেলের সঙ্গেও বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমার।

একটা মালবাহী ম্যাটাডর চালায় আমার এক বন্ধু। তার সঙ্গেও মিশে গিয়েছিল ছেলেটা। তবে আমি মনে করি, যা হয় সবসময় ভালোর জন্যই হয়। এর বেশি আমি কিছু বলব না। প্লিজ!’ এরপর রোশন বলেন, ‘সম্পর্কটা হ্যান্ডল করছি। করেই চলেছি। বললাম না, যা হয় ভালোর জন্যই হয়। পুজার আগে থেকেই আমরা আলাদা থাকছি। অতীতের সম্পর্ককে আমি শ্রদ্ধা করি, এর বেশি কিছু বলব না।’

সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন রোশন। তা নিয়েও শুরু হয় গুঞ্জন। বাঙালি অভিনেত্রী রিয়ার কারণে বলি হলেন সুশান্ত, তবে কি হতাশায় রোশনও কিছু একটা করে বসবেন কি না – প্রশ্ন ওঠে নেটদুনিয়ায়। এ প্রসঙ্গে রোশন বলেন , ‘আরে, আমার এক বন্ধু সুশান্ত সিং রাজপুতকে নিয়ে একটা ছবি পাঠিয়েছিল। বলেছিল, হাসিটা ঠিক আমার মতো। সেটাই আমি ইনস্টাগ্রামে পোস্ট করি। ব্যাস! ট্রোলডের শিকার হই।

লোকে লিখতে শুরু করল, আমিও এবার সুশান্তের মতো গলায় দড়ি দিয়ে মরব! তারা মেরেই ফেলল আমাকে! এখন যা-ই পোস্ট করি, লোকে খারাপ বা ভুল কমেন্ট করতেই থাকে। আর শুধু তো আমার ওপর নয়। শ্রাবন্তীর প্রোফাইলেও যা খুশি লিখছে লোকে। ’ জানা গেছে, বর্তমানে নিজের পোশাক ব্র্যান্ড ও জিম নিয়ে ব্যস্ত আছেন রোশন। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি জিমের ব্যবসায় নেমেছেন শ্রাবন্তীও।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au