নতুন সময় ডেস্ক : গত বছরের শেষ প্রান্তে মাছরাঙা টিভিতে শুরু হয়েছে ‘আমাদের মুক্তিযুদ্ধ’ শিরোনামের একটি লাইভ কুইজ শোয়ের। এরইমধ্যে অনুষ্ঠানটির সাত পর্ব প্রচার হয়েছে। অনুষ্ঠানটিতে সাবলীল উপস্থাপনার কারনে প্রশংসিত এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে তারিন বলেন, ‘অভিনয় নিয়েই বেশী ব্যস্ত থাকি। কিন্তু ভালো কনসেপ্টের কাজ হলে মাঝে মধ্যেই সময় বের করে উপস্থাপনা করি। এই অনুষ্ঠানটির জন্য দর্শকের কাছে থেকে দারুন সাড়া পাচ্ছি। আশা করছি আগামী সময়ের পর্বগুলোও দর্শকের ভালো লাগবে।’
অনুষ্ঠানটির আগামী পর্ব প্রচার হবে ৮ জানুয়ারি। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম। এদিকে নাটকের অভিনয়ে কাজ করছেন তারিন। এক খণ্ডের পাশাপাশি ধারাবাহিক নাটকেও তার সরব উপস্থিতি রয়েছে। করোনাকালের অল্প সময় আগে ভারতের কলকাতার একটি পূর্ণদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেন। এটি এখন মুক্তির অপেক্ষায় আছে।