বিনোদন

মালাইকাকে ছেড়ে শ্রদ্ধার দিকে ঝুঁকছেন অর্জুন?

  • 6:53 am - December 25, 2020

নতুন সময় ডেস্ক : আরবাজ খানের সঙ্গে মালাইকা অরোরার বিচ্ছেদের অন্যতম কারণ নাকি অর্জুন কাপুর। সালমান খানের প্রাক্তন ভাবীর সঙ্গে অর্জুন কাপুরের সম্পর্কের রসায়ন প্রকাশ্যে আসতেই বিভিন্ন মহলে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর ক্রমশ আরও কাছে আসতে শুরু করেন অর্জুন-মালাইকা, যা নিয়ে সরগরম হয়ে ওঠে পেজ থ্রির পাতা।

অর্জুন, মালাইকার সম্পর্ক নিয়ে যতই চর্চা শুরু হোক না কেন, দু’জনের কেউই এসব নিয়ে কোনও মন্তব্য করেননি প্রকাশ্যে। অর্জুন, মালাইকার সম্পর্ক নিয়ে যখন জোর চর্চা শুরু হয়েছে, সেই সময় আচমকাই লকডাউন শুরু হয়ে যায়। লকডাউনের সময় মালাইকা অরোরার বাড়ির ব্যালকনিতে দেখা যায় অর্জুনকে। যে ছবি প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়ে যায়।

জানা যায়, লকডাউনের প্রথম তিন মাস মালাইকা অরোরার সঙ্গে তার বাড়িতে কাটান অর্জুন কাপুর। এরপর মাল্লার টাস্কানি অ্যাপার্টমেন্ট ছেড়ে অর্জুন নিজের বাড়িতে যাওয়ার পর যেন চোখে হারাতে শুরু করেন ভালবাসার মানুষকে। শোনা যায়, মালাইকাকে দেখতে না পেয়ে মন খারাপ হয়ে যায় অর্জুন কাপুরের। ওই সময় তিনি হাফ গার্লফ্রেন্ডের সহ-অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে ফোন করেন।

দু’জনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক। অর্জুনের সঙ্গে শ্রদ্ধার ওই বন্ধুত্বের সম্পর্কের কথা চাউর হতেই নাকি চিন্তায় পড়ে যান মালাইকা। এরপর অর্জুনের সঙ্গে শ্রদ্ধার বন্ধুত্বের সম্পর্কের কথা কারও অজানা না হলেও মালাইকা তা নিয়ে আশঙ্কায় ভুগতে শুরু করেন বলে মন্তব্য করেন অনেকেই। যদিও বিষয়টি নিয়ে কেউ কখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। সূত্র: জিনিউজ

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au