বিনোদন

অমিত শুধুই পশ্চিমবঙ্গের ‘পর্যটক’: টুইটারে কটাক্ষ নুসরাতের

  • 8:17 am - December 22, 2020

নতুন সময় ডেস্ক : দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহ। তিনি মেদিনীপুর ও বীরভূমে সফর করেন। তার এই সফর নিয়ে কটাক্ষ করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ সদস্য অভিনেত্রী নুসরাত জাহান।

সোমবার দুপুরে এক টুইট বার্তায় অমিত শাহকে ‘শুধুমাত্র পর্যটক’ বলে মন্তব্য করেছেন তিনি। তার সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দিয়ে লেখেছেন- ‘বিজেপিসেহবেনা’। অর্থাৎ বিজেপির দ্বারা হবে না। নুসরাত লেখেন, ‘দিনকয়েক হলো পশ্চিমবঙ্গের পর্যটনশিল্প উন্নতির চূড়ায় পৌঁছেছে। এর জন্য ধন্যবাদ বিজেপি নেতাদের। দেখে খুব আনন্দ হচ্ছে যে তারা পশ্চিমবঙ্গকে এতটা ভালোবাসেন। তবে তাদের এটাও মনে করিয়ে দেয়া উচিত যে, তারা এখানে শুধুই পর্যটক।’

অমিত শাহকে ট্যাগ করে এই অভিনেত্রী আরও লেখেন, ‘অমিত শাহজি। আশা করি আপনি ও আপনার সঙ্গীরা এই ক্ষণিকের আনন্দ উপভোগ করেছেন!’ আর ওই টুইটের সঙ্গেই নুসরাত জুড়ে দেন হ্যাশট্যাগ ‘বিজেপিসেহবেনা’।

শুক্রবার রাত থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন অমিত শাহ। তার সঙ্গে ছিলেন রাজ্য ও কেন্দ্রের নেতারাও। শনিবার মেদিনীপুরের মন্দিরে পুজা, ক্ষুদিরাম বসুর বাড়িতে যাওয়ার পর রবিবার বোলপুর-শান্তিনিকেতনেও সফর করেন তিনি। আর তাদের এই সফরকেই কটাক্ষ করে মন্তব্য করেছেন নুসরাত।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au