নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কালীগঞ্জ উপজেলা থেকে সিয়াম (৯) গত নয় দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তাকে খুঁজে বেরিয়েছেন।
নিখোঁজ সিয়াম শরীয়তপুর জেলার সদর উপজেলার ডোমসার ইউনিয়নের কোয়ারপুরের আলমগীর পেদার ছেলে।
সিয়াম কালীগঞ্জে স্থানীয় এক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। আলমগীর পেদা কালীগঞ্জে একটি কারখানায় কাজ করার সুবাদে এখানেই পরিবার নিয়ে থাকেন তিনি।
আলমগীর পেদা জানান, গত রবিবার (১৩ ডিসেম্বর) কালীগঞ্জের বাসা থেকে সকালে বের হলেও এখন পর্যন্ত ফিরে নি। বিভিন্ন স্থানে খোজাখুজি করেও কোথাও তার সন্ধান পাওয়া যায় নি।
নিখোঁজ সিয়ামের উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজের সময় তার গায়ে জ্যাকেট (সাই কালার) এবং জিন্স প্যান্ট পরিহিত ছিল।
কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৭৮৯ ) করেছেন বলে জানান তিনি।
ছেলেটির সন্ধান পেলে ০১৮৭০৭৮১০৫৬ ও ০১৯৩৭৮৩৮৭১৯ নম্বর মোবাইল ফোনে জানানোর অনুরোধ জানিয়েছেন আলমগীর পেদা।
নতুন সময়/টিআই