খেলাধুলা

রেকর্ড ৪২ লাখ টাকায় নিলামে বিক্রি হলো মাশরাফির ব্রেসলেট

  • 8:48 am - May 18, 2020
রেকর্ড ৪২ লাখ টাকায় নিলামে বিক্রি হলো মাশরাফির ব্রেসলেট

ঢাকা: সাকিব, মুশফিক,আকবর আলীর ঐতিহাসিক ব্যাট বিক্রি হওয়ার পর মাশরাফির দীর্ঘদিনের সঙ্গী মাশরাফির ব্রেসলেটটি বিক্রি হলো নিলামে। অকশন ফর অ্যাকশনের ফেসবুক লাইভ অনুষ্ঠানে বিক্রি হয়েছে এই ব্রেসলেটটি।

বিশ্বকাপে সাকিব যে ব্যাট দিয়ে ৬০৬ রান করেছেন, সেই ব্যাটটি নিলামে বিক্রি হয়েছে ২০ লাখ টাকা। মুশফিকুর রহিম যে ব্যাট দিয়ে বাংলাদেশের হয়ে করেছেন প্রথম ডাবল সেঞ্চুরি, সেই ব্যাটটি নিলামে শহীদ আফ্রিদি কিনেছেন ২০ হাজার মার্কিন ডলার দিয়ে ( বাংলাদেশী মুদ্রায় ১৭ লাখ টাকা)।

তবে সব রেকর্ড ছাড়িয়ে গেছে মাশরাফির ব্রেসলেট।সর্বোচ্চ দর ৪০ লাখ টাকার সঙ্গে আরো ২ লাখ টাকা যোগ করে ব্রেসলেটটি ৪২ লাখ টাকায় বিক্রি হয়েছে। রাত ১২টা ৪৭ মিনিটে এই ব্রেসলেটটি কিনেছে বাংলাদেশ লিজিং এন্ড ফাইন্যান্সিং এসোসিয়েশন।

বাবার ভয়ে শৈশবে ব্রেসলেট হাতে দিতে পারতেন না। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর সেই ব্রেসলেট পরতে আর বাবা দেয়নি বাধা। ক্যারিয়ারের ১৮টি বছর যে ব্রেসলেটটা হাতে পরে খেলেছেন। এই ব্রেসলেটটি নেহায়েতই সাধারন ধাতু দিয়ে তৈরি। ব্রেসলেটটি কোন গোল্ড প্লেটেড নয়, এমনকি বসানো হয়নি কোন রত্ন। তারপরও এই ব্রেসলেটটি যেনো অদৃশ্য এক শক্তি হিসেবে নিলামে ঠাঁই পেয়েছে।করোনা ভাইরাস দুর্যোগকালীন সময়ে আক্রান্ত এবং দুস্থঃদের পাশে দাঁড়ানোর জন্য ঘোষনা দিয়েছিলেন প্রিয় এই ব্রেসলেটটি নিলামে বিক্রির। সেই ব্রেসলেটটি নিলামে বিক্রি হয়েছে রেকর্ড ৪০ লাভ টাকায়। নিলামে সর্বোচ্চ দরদাতা বাংলাদেশ লিজিং এন্ড ফাইন্যান্স এসোসিয়েশন কিনেছে এই ব্রেসলেটটি।

ভিত্তি মূল্য ছিল ৫লাখ টাকা। রবিবার সন্ধায় ইফতারির আগে ৭ লাখ টাকা, ইফতারের পর হু হু করে বাড়তে থাকে মাশরাফির এই ব্রেসলেটটি। ইফতারির পর চা খেতে ১০লাখ টাকা রাত ১২ টায় ১৬ লাখ ২০ হাজার টাকা, রাত ১২টা ৭ মিনিটে ১৮ লাখ টাকা, রাত ১২টা ১৮টায় ১৯ লাখ ৫০ হাজার টাকা, ১২টা ২৫ মিনিটে ২৩ লাখ টাকা,১২টা ৩৫ মিনিটে ৩০ লাখ টাকা, ১২টা ৪০ মিনিটে ৪০ লাখ টাকা।এখানেই থেমে গেছে মাশরাফির ব্রেসলেটির দর। এই বিডের সঙ্গে আরো ২ লাখ টাকা যুক্ত হয়েছে। বিডে সর্বোচ্চ দরদাতা আইপিডিসি’র মোমিনুল ইসলাম লাইভ-এ এসে ব্রেসলেটটি কেনার আনুষ্ঠানিক ঘোষনা দিয়েছেন। ‘অকশন ফর অ্যাকশনের’-লাইভ অনুষ্ঠানে সর্বোচ্চ দরদাতাকে সঙ্গে সঙ্গে ব্রেসলেটটি খুলে দিয়েছেন মাশরাফি। ক্রেতা মুমিনুল হক এই ব্রেসলেটটি কিনে সঙ্গে সঙ্গে মাশরাফিকেই গিফট করেছেন।একটি অনুষ্ঠানের মাধ্যমে মাশরাফিকে ব্রেসলেটটি ফিরিয়ে দেয়ার ঘোষনা দেন তিনি।মাশরাফি বলেছেন, এই ব্রেসলেটটি আমি খুলে রাখলাম। আপনি যখন পরিয়ে দিবেন,তখন আমি পরব।’ তবে মোমিনুল হক বলেছেন-‘এই ব্রেসলেটটি আপনার জিম্মায়ই থাকুক।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au