সাক্ষাৎকার

জামাল ভূঁইয়াদের আজ কাতার পরীক্ষা

  • 6:31 am - December 04, 2020
জামাল ভূঁইয়াদের আজ কাতার পরীক্ষা

স্পোটস ডেস্ক: আজ আসন্ন বিশ্বকাপের আয়োজক দেশ এশিয়ার ফুটবলে শক্তিশালী কাতারের বিপক্ষে মাঠে নামছে সম্প্রতি নেপালের বিপক্ষে সিরিজ জিতে উড়তে থাকা বাংলাদেশ।

করোনা মহামারির কারণে অনির্দিষ্টকালের স্থগিতাদেশ কাটিয়ে বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচ খেলার অনুমতি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) দোহার দুহাইল আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের এ হাইভোল্টেজ ম্যাচ শুরু হবে।

গেল ১১ নভেম্বর এশিয়ান ফুটবলের সর্বোচ্চ এ সংস্থাটির অফিসিয়াল ওবেসাইটে এ খবর প্রকাশ করা হয়।

বাংলাদেশ ও কাতার দুই দেশ তাদের ফিরতি ম্যাচটি ৪ ডিসেম্বর খেলার সিদ্ধান্ত নিয়ে ফিফার অনুমতি চেয়েছিল। ফিফার অনুমতি পাওয়ার পর এএফসি ম্যাচটির তারিখ আনুষ্ঠানিকভাবে তাদের ওয়েবসাইটে প্রকাশ করে।

বৈশ্বিক করোনা মহামারির কারণে গেল কয়েক মাস ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ম্যাচটি বন্ধ ছিল। তবে করোনা পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় আবারও ধীরে ধীরে সব স্বাভাবিক হতে শুরু করে। করোনামুক্ত পরিবেশে খেলা আয়োজনের চেষ্টা চলছে বিশ্বব্যাপী। গেল জুনে স্বাস্থ্যবিধি মেনে ইউরোপিয়ান ফুটবল লিগগুলো শুরু হয়েছে।

ফিফা এবং এএফসি বলেছিল, ‘প্রতিদ্বন্দ্বী দেশগুলো চাইলে পারস্পরিক সম্মতির ভিত্তিতে খেলতে পারবে। সেই কথার ওপরই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কাতার ফুটবল অ্যাসোসিয়েশন মৌখিকভাবে সম্মতিতে পৌঁছেছিল ম্যাচটি খেলবে। আয়োজক কাতার ৪ ডিসেম্বর ম্যাচের তারিখ ঠিক করে ফিফা ও এএফসির অনুমতি চেয়েছিল।’

বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশের ফিরতি পর্বের ম্যাচ বাকি কাতার, ভারত, আফগানিস্তান এবং ওমানের বিপক্ষে। এর মধ্যে শুধু কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। ভারত, আফগানিস্তান এবং ওমান আসবে ঢাকায় খেলতে।

গত বছর অক্টোবরে ঢাকার মাঠে কাতারের বিপক্ষে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। যদিও ওই ম্যাচে ২-০ গোলে হেরে গিয়েছিল জামাল ভূঁইয়ারা। তবে আজকের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন, রক্ষণদূর্গ অটুট রাখতে তারা সব করবে। ম্যাচ সমতায় শেষ হলেই সেটা হবে বড় প্রাপ্তি। সেভাবেই পরিকল্পনা আঁটছে জেমি ডে’র শিষ্যরা।

চার ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার নিচে আছে বাংলাদেশ। ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ওমানের ৫ ম্যাচে পয়েন্ট ১২। তিন পয়েন্ট নিয়ে ভারত চারে। ৪ পয়েন্ট নিয়ে তিনে আফগানরা।

 

এই শাখার আরও খবর

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au