বিনোদন

মন্ত্রীর নিমন্ত্রণে রাজি নন বিদ্যা বালান, শুটিং বাতিল

  • 6:22 am - November 30, 2020

নতুন সময় ডেস্ক : বিদ্যা বালান, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। গত কয়েক সপ্তাহ ধরে ভারতের মধ্যপ্রদেশে নতুন ছবি ‘শেরনী’র শুট করছেন তিনি। হঠাৎ করেই সেখানে ঘটল বিপত্তি। কারণ হিসেবে যে ঘটনার কথা বলা হচ্ছে তা শুনে চোখ কপালে ওঠার জোগাড় অনেকের! ভারতীয় গণমাধ্যম জানায়, জঙ্গল এলাকায় শুটিং করার জন্য সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নেওয়া ছিল।

কিন্তু নির্দিষ্ট দিনে শুটিংয়ের জন্য সেখানে পৌঁছে প্রোডাকশন টিম জানতে পারে ওই অনুমতি প্রত্যাহার করা হয়েছে। জেলা বন কর্মকর্তা শুটিং ইউনিটকে জঙ্গলে ঢুকতে বাধা দেন। ইউনিট সূত্রে খবর, মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ ডিনারের নিমন্ত্রণ জানিয়েছিলেন বিদ্যা বালানকে। কিন্তু বিখ্যাত অভিনেত্রী সেই নিমন্ত্রণ রক্ষা করতে রাজি হননি। তারপরই নাকি শুটিংয়ের অনুমতি বাতিল করে দেওয়া হয়।

অবশ্য মন্ত্রী বিজয় শাহ এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, “আমি কোনও নিমন্ত্রণ পাঠাইনি। বরং ওরা আমাকে নিমন্ত্রণ করেছিল, যেটা ব্যস্ততার কারণে ‘না’ করে দিয়েছি। ডিনার বাতিল হয়েছে, শুটিং নয়।” এই প্রসঙ্গে বিদ্যা বা ‘শেরনী’র নির্মাতারা কোনও মন্তব্য করেননি। অমিত মসুরকর পরিচালিত এই ছবিতে আরও আছেন ইলা অরুণ ও বিজয় রাজ।

অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ভারতীয় গণিতবিদের বায়োপিক ‘শকুন্তলা দেবী’তে। করোনা পরিস্থিতিতে প্রেক্ষাগৃহের বদলে এটি রিলিজ হয় আমাজন প্রাইমে। এ ছাড়া মুক্তি পায় ‘নাটখাট’ নামের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র। অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজকও তিনি।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au