বিনোদন

বলিউডে অভিষেক হচ্ছে নূপুর স্যাননের

  • 6:13 am - November 28, 2020

নতুন সময় ডেস্ক : গত বছর অক্ষয় কুমারের হাত ধরে সবার নজরে এসেছেন নূপুর স্যানন। তবে কোনও সিনেমার মাধ্যমে না, ‘ফিলহাল’ শিরোনামে একটি হিন্দি গানের মডেল হয়েছিলেন তারা। এবার বলিউড সিনেমায় নাকি অভিষেক ঘটতে যাচ্ছে এই তরুণীর। সম্প্রতি একটি সিনেমায় তিনি চূড়ান্ত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। নূপুর স্যানন ‘লুকাছুপি’খ্যাত অভিনেত্রী কৃতি স্যাননের ছোট বোন।

এর আগে দুই বোনকে একসঙ্গে বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গেছে। তবে নূপুর এবারই প্রথম বড় পর্দায় নাম লেখাতে যাচ্ছেন। ফিল্মফেয়ার জানায়, এর আগে বেশ কয়েকজন সিনেমার প্রযোজকের সঙ্গে নূপুরের কাজ করার খবর শোনা গিয়েছিল। এখন শোনা যাচ্ছে প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেইনমেন্টের জ্যাকি ভাগনানি এবং দীপশিখা দেশমুখ এই নবাগতাকে নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন। খুব শিগগিরই তাকে নিয়ে কাজ শুরু করবেন তারা।

প্রথম সিনেমার জন্য এরই মধ্যে নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন নূপুর। ব্যস্ত সময় পার করছেন জিমে। অংশ নিচ্ছেন অভিনয় কর্মশালায়ও। অভিনয় ছাড়াও নূপুরে গানে বেশ আগ্রহ। যেজন্য অনলাইন দুনিয়ায় বেশ পরিচিত তিনি। ‘বেকারার কারকে হামে’ গানটি নিজের কণ্ঠে তুলে ইউটিউবে প্রকাশের পর প্রচুর ভিউ পেয়েছিলেন তিনি। এছাড়া ‘তেরি গালিয়া’ ও ‘দিল ওয়ালে’ গান গেয়ে ভাইরাল হন ২৪ বছর বয়সী এই তরুণী।

এছাড়া ভাষা সম্পর্কে বেশ উৎসাহ রয়েছে নূপুরের। হিন্দি ও ইংরাজি ছাড়াও জার্মান ভাষাতেও কথা বলতে পারেন তিনি। খেলাতেও তার প্রচণ্ড আগ্রহ। পছন্দ করেন সাঁতার কাটতে। প্রতিবছর বলিউডে অসংখ্য নতুন মুখ যুক্ত হচ্ছে। কেউ কেউ দর্শকদের নজর কাড়তে পারছেন, আবার কেউ কেউ হারিয়ে যাচ্ছেন। তবে নূপুর বোনের মতো নিজেও বলিউডে অবস্থান তৈরি করতে পারেন কিনা, সেটা সময়ই বলে দেবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au