ওপার বাংলা

বিপাকে মমতার তৃণমূল, পদত্যাগ শুভেন্দুর, বিজেপিতে যোগদানের পথে মিহির

  • 2:48 pm - November 27, 2020

নতুন সময় ডেস্ক : আগামী বছরের গোড়ার দিকে পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন। তার আগে বড় ধাক্কা রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস শিবিরে। তৃণমূলের সাথে সম্পর্কের কফিনে শেষ পেরেকটা পুঁতেই দিলেন তৃণমূলের দাপুটে নেতা, নন্দীগ্রামের বিধায়ক, ক্যাবিনেট মন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্যের পরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি সেচ মন্ত্রণালয়ের মতো গুরত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলাতেন শুভেন্দু।

কিন্তু শুক্রবার ওই দুইটি মন্ত্রণালয় থেকেই পদত্যাগ করেন ৪৯ বছর বয়সী শুভেন্দু। তিনি তার পদত্যাগপত্র ফ্যাক্স করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জিকে পাঠিয়ে দেন। পরে ইমেল মারফত সেই পদত্যাগপত্র যায় রাজ্যপাল জগদীপ ধনকারের কাছে। রাজ্যপাল সেই পদত্যাগপত্র গ্রহণ করেন।

মুখ্যমন্ত্রীকে পাঠানো পদত্যাগ পত্রে শুভেন্দু জানান ‘মন্ত্রিত্ব থেকে আমি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে চিঠি দিচ্ছি। এই ইস্তফাপত্র অবিলম্বে গ্রহণ করা হোক। রাজ্যের মানুষের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমি আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি।


তবে মন্ত্রিত্ব ছাড়লেও এখনই দলের বিধায়ক ও প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করছেন না শুভেন্দু। যদিও বৃহস্পতিবারই ‘হুগলী রিভার ব্রিজ কমিশন’ (এইচআরবিসি)-এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন শুভেন্দু। ‘হলদিয়া ডেভলপমেন্ট অথরিটি’র মতো একটি স্বশাসিত সংস্থার চেয়ারম্যান থেকেও পদত্যগ করেন তিনি। মন্ত্রী হিসাবে তিনি ‘জেড’ ক্যাটাগরির যে নিরাপত্তা পেতেন তাও প্রত্যাহার করতে চেয়ে রাজ্য সরকারকে জানিয়েছেন শুভেন্দু।

নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে বহু আন্দোলনে মমতার সাথী ছিলেন তারই একসময়ের অত্যন্ত কাছের ও বিশ্বস্ত সেনাপতি বলে পরিচিত শুভেন্দু।

কিন্তু সাম্প্রতিক কালে মমতা ও দলের সাথে দূরত্ব বাড়তে থাকে শুভেন্দুর। বাড়তে থাকে জল্পনাও। সংগঠনের শীর্ষ পদাধিকারীদের একাংশের কাজকর্মে যে তিনি ক্ষুব্ধ তা আর গোপন নেই। এমনকি তৃণমূলের মমতার ভাতিজা অভিষেক ব্যানার্জির নেতৃত্ব নিয়েও দলের ঘনিষ্টদের কাছে নিজের ক্ষোভ ব্যক্ত করেন তিনি। সম্প্রতি বেশ কয়েকটি রাজনৈতিক জনসভায় উপস্থিত থাকলেও দলের পতাকা ব্যবহার করেননি। রাজ্যের একাধিক জায়গায় ‘আমরা দাদার অনুগামী’ পোস্টার, ফ্লেক্স পড়লেও তাতে মমতা ব্যনার্জির ছবি ছিল না। যা নিয়ে অস্বস্তিতে পড়ে তৃণমূল কংগ্রেসও। এমতাবস্থায় শুভেন্দুর মান ভাঙাতে তৃণমূলের তরফেও কম প্রচেষ্টা করা হয়নি। মমতার নির্দেশে তৃণমূলের সিনিয়র নেতা ও সাংসদ সৌগত রায় নিজে উদ্যোগ নেন কিন্তু তাতে কোন লাভ হয়নি।
এদিকে দলের সাথে শুভেন্দুর দূরত্ব বাড়তে থাকায় বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতারাও তাকে তাদের দলে স্বাগত জানিয়েছিলেন।
আর তাই শুভেন্দুর পদত্যাগের পরই রাজ্যটির বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিয়েছেন যে এটা প্রত্যাশিতই ছিল। কারণ কোন ভদ্রলোক তৃণমূলে থাকতে পারে না। এদিন দুপুরে উত্তরচব্বিশ পরগনা জেলার গোপালনগরে দিলীপ ঘোষ বলেন ‘কেবল শুভেন্দুই নয়, তৃণমূল থেকে অনেক নেতাই আগামীদিনে এভাবে চলে আসবেন। কয়েকজন সাংসদ ও বিধায়ক ইতিমধ্যেই বিজেপিতে যোগ দিয়েছেন। বাকী নেতারাও চলে আসবেন। কারণ ওই দলে কোন ভদ্রলোক থাকতে পারে না। তৃণমূলে কোন গণতন্ত্র নেই, স্বাধীনতা নেই, সম্মান নেই। এটার মধ্যে দিয়েই প্রমাণ হল যে তৃণমূলের শেষের শুরু হয়ে গেছে। ’ যারা পশ্চিমবঙ্গের পরিবর্তনের জন্য লড়াই করতে চান তাদের সকলকে বিজেপিতে আসার আহ্বানও জানান মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

এদিকে শুভেন্দু যখন রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ঠিক তখনই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছেন কোচবিহারের বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। শুক্রবার দুপুরে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের সাথে দিল্লিতে পা রাখেন মিহির। সূত্রে খবর এদিন সন্ধ্যাতেই গেরুয়া শিবিরে নাম লেখাতে পারেন মিহির গোস্বামী। সেক্ষেত্রে আগামী বছরের বিধানসভার নির্বাচনের আগে দলের মধ্যে বাড়তে থাকা এই অসন্তোষ ও দল বদলের ঘটনায় মমতার দল যে অস্বস্তিতে পড়বে সেকথা বলাই যায়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au