অর্থনীতি

সবকিছু পুড়ে ছাই!

  • 7:26 am - November 24, 2020
সাত তলা বস্তির ভয়াবহ আগুনে সবকিছু পুড়ে ছাই!

ঢাকা: রাজধানীর মহাখালীর সাত তলা বস্তির ভয়াবহ আগুনে প্রায় দেড়শ বস্তির ঘর ও দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। বস্তির অনেকেই তাদের শেষ সম্বলটুকু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এক ঘণ্টার আগুনে বস্তিবাসীর চোখের সামনে মুহূর্তেই পুড়ে যায় তাদের স্বপ্ন। রাত ১২টা ৫৫ মিনিটে ১২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।

সোমবার (২৩ নভেম্বর) রাত ১২টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেন। তবে আগুনের কারণে ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভুক্তভোগী আনিস শেখ বলেন, ‘রাতে যখন খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই দাওদাও করে আগুন লাগে। মুহূর্তের আগুন ছড়িয়ে যায় তার ঘরে। পরে পরিবার নিয়ে প্রান নিয়ে কোনও মতে ঘর থেকে বের হতে পারলেও পুড়ে গেছে তার ঘরের আসবাবপত্র থেকে শুরু করে চাল, ডাল ও জামাকাপড়ও ‘

আসমা বানু নামে বস্তির এক দোকানী বলেন, ‘দোকানে প্রায় লাখ পাঁচেক টাকার জিনিসপত্র ছিল কিন্তু দোকান থেকে কিছুই সড়াতে পারেনি। আগুন লাগার সময়ে তিনি ঘরে ছিলেন। পরে আগুন লাগার খবরে বাইরে এসে দেখি চোখের সামনে দোকান পুড়ে যাচ্ছে। এ কষ্ট আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট।’

কাঁচামালের দোকানদার ফানিফ ব্যাপারী বলেন, ‘নগদ ৫০ হাজার টাকা, তিন গাড়ি মালামাল, ঘরের আসবাবপত্রসহ সব পুড়ে গেছে। শুধু পড়নের কাপড় ছাড়া আর কিচ্ছু বাকি নেই পুড়তে। আগুনে কোনও কিছুই বের করতে পারেনি। শুধু জানটা নিয়ে বেঁচে আছি।’

স্বপ্না আক্তার বলেন, ‘স্বামী রিকশা চালায়। সঙ্গে আছে সাত মাস বয়সী বাচ্চা। পরনের কাপড় ছাড়া আর কোনও কিছু নেই। করোনার কারণে আয় রোজকার কম হয় তাই ঘরে দুই মন চাল কিনে রেখেছিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মমতা! দুই মন চাল পুড়ে ভাত হয়ে গেছে।’

এর আগে রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন ব্রেকিংনিউজকে জানান, সোমবার রাত ১১টা ৪৭ মিনিটে ওই বস্তিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে ঘটনাস্থলে আরও ইউনিট যোগ দিতে শুরু করে। রাত সোয়া ১২টা নাগাদ মোট ১২টি ইউনিট পুরোদমে আগুন নেভানোর কাজ করছিল। আগুন লাগার একঘণ্টারও বেশি সময় পর রাত ১২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

গুলশান নিকেতনের পশ্চিম পাশের এলাকাটি বস্তি হলেও সেখানে একটি বাজার আছে, আছে কয়েকটি পাকা বাড়িও।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, বস্তির কয়েকশ ঘরের মধ্যে কমপক্ষে দেড় থেকে দুইশ ঘর পুড়ে ছাই হয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au