বিনোদন

অন্তঃসত্ত্বা হয়েও শুটিংয়ে আনুশকা

  • 7:22 am - November 23, 2020

নতুন সময় ডেস্ক : বলিউড ডিভা আনুশকা শর্মা। নিজের কাজের প্রতি বিন্দুমাত্র অবহেলা নেই তার। এবার সেই প্রমাণ তিনি আবারও দিলেন। অন্তঃসত্ত্বা অবস্থাতেই কোভিড বিধি মেনে শুটিং ফ্লোরে নেমে পড়েছেন এই তারকা। সম্প্রতি একটি ছবি পোস্ট করে আনুশকা জানিয়ে দিয়েছেন শুটিং ফ্লোরে নেমে পড়েছেন তিনি। ছবিতে প্রত্যেকে ছিলেন পিপিই কিট পরে। এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আনুশকা শুটিংয়ের বেশ কয়েকটি নতুন ছবি।

যা প্রশংসা কুড়োচ্ছে নেটিজেনদের। জানুয়ারিতেই প্রথমবার মা হবেন আনুশকা। অর্থাৎ প্রায় সাত মাসের অন্তঃসত্ত্বা তিনি। এই অবস্থায় সাধারণত বিশ্রামেই থাকেন গর্ভবতীরা। কিন্তু আনুশকা ব্যস্ত কাজে। একটি বিজ্ঞাপনের শুটিং করছেন তিনি। তার ভ্যানিটি ভ্যান থেকে নামার মুহূর্তই ভাইরাল হয়েছে। তার পরনে সবুজ রঙের গাউন। মুখে মাস্ক। শোনা যাচ্ছে, মুম্বাইয়ের স্টুডিওতে টানা সাতদিন শুটিং করবেন তিনি।

শুটিংয়ের সঙ্গে যুক্ত একজন জানান, ফ্লোরে সারাক্ষণ দারুণ চনমনে থাকেন আনুশকা। আসলে দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরে মন মেজাজ ভাল তার। কোভিড বিধি মেনেই ঘোরাফেরা করছেন। শুটিংয়ে কোনও সমস্যা হচ্ছে না বলেই জানা গিয়েছে। এদিকে, ২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু ভারতীয় দলের করোনা পরবর্তী যুগ। যার জন্য কোয়ারেন্টাইন পিরিয়ডেও প্রস্তুতির ঘাটতি রাখছেন না কোহলি।

জিমে ঘাম ঝড়ানো থেকে নেট প্র্যাকটিস, সবই চলছে পুরোদমে। তবে আইপিএল সফরে স্বামীর সঙ্গে থাকতে আনুশকা উড়ে গিয়েছিলেন আমিরশাহী। কোহলির জন্মদিন থেকে মা হতে চলার সেলিব্রেশন, সবই সারেন আরসিবি দলের সঙ্গে। টুর্নামেন্ট শেষে সেখান থেকেই অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছেন কোহলি। এরপর বাড়ি ফিরেছেন আনুশকা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au