বিনোদন

দিল্লিতে বিলাসবহুল বাড়ি কিনলেন বলিউড বাদশাহ

  • 5:25 am - November 19, 2020

নতুন সময় ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খান দিল্লিতে বাড়ি কিনলেন। মুম্বইতে মন্নত, দুবাইতে জন্নতের পাশাপাশি আলিবাগে একটি বাংলো রয়েছে শাহরুখ খানের। বাড়ি রয়েছে লন্ডনেও। পরপর ৪টি বাসস্থানের পর এবার দিল্লিতে ফের বাড়ি কিনলেন শাহরুখ খান। কিং খানের সেই বাড়ি ঘুরে দেখালেন সুপারস্টার পত্নী গৌরী খান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে দিল্লির নতুন বাড়ির বেশ কয়েক ঝলক তুলে ধরেন গৌরী।

শাহরুখপত্নীর হাতের ছোঁয়ায় তাদের দিল্লির বাড়ি যেন আরও বেশি সুন্দর হয়ে উঠেছে। সম্প্রতি শাহরুখ খান আইপিএলের জন্য দুবাইতে হাজির হন। স্ত্রী, সন্তানদের নিয়ে জন্নতেই বেশ কিছুদিন কেটে যায় তার। ফলে শাহরুখের ৫৫-র জন্মদিনও এবার খান পরিবার দুবাইতেই সেলিব্রেট করে। শুধু তাই নয়, জন্মদিন উপলক্ষে এই প্রথম শাহরুখ খানের মুম্বাইয়ের মন্নতের সামনে ভিড় দেখা যায়নি। যে বিষয়ে ভক্তদের বার্তা দিতে ভোলেননি শাহরুখ।

তিনি বলেন, এবার যেন বেশ কিছুটা দূর থেকেই তাকে ভালোবাসা জানানো হয়। এদিকে, প্রতীক্ষার অবসান ঘটিয়ে যশরাজ ফিল্মসের ‘পাঠান’ ছবি দিয়েই পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ। বুধবার যশরাজ স্টুডিওর অফিসে কিং খানকে দেখা যাওয়ায় শুরু হয়েছে জল্পনা। এর আগে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, নভেম্বরের ১৮ থেকেই সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অ্যাকশন থ্রিলারের শুটিং শুরু করবেন শাহরুখ।

যদিও ছবির নির্মাতা বা কিং খান, কেউই এবিষয়ে কিছু অফিসিয়ালি জানাননি। বুধবার মুম্বইয়ের আন্ধেরিতে যশরাজ স্টুটিওর অফিসে শাহরুখকে দেখা গেল নতুন লুকে। নজর কাড়ল লম্বা চুল। মাথায় একধারে বাঁধা ছোট্ট বেনী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখের এই ছবি। প্রশ্ন উঠছে, তবে কি এটাই কিং খানের নতুন লুক? ২০১৮-র ২১ ডিসেম্বর মুক্তি পয়েছিল শাহরুখ খানের ‘জিরো’। ছবিটি বক্স অফিসে চূড়ন্ত ব্যর্থ।

তারপর সিনেমার দুনিয়া থেকে লম্বা বিরতি নেন কিং খান। টানা ২ বছর তাকে আর কোনও ছবিতে দেখা যায়নি। তাই ‘বাদশা’ পর্দায় ফেরার অপেক্ষায় রয়েছেন তার অনুরাগীরা। এর আগে সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছিল, যশরাজ ফিল্মসের ছবিতে শাহরুখের বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে। এদিকে আবার, রাজকুমার হিরানির পরবর্তী ছবিতেও শাহরুখকে দেখা যাবে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au