আন্তর্জাতিক

মুক্তিযুদ্ধে পাক বাহিনীর ভূমিকা নিয়ে যা বললেন মোদী

  • 5:03 pm - November 16, 2020
মুক্তিযুদ্ধে পাক বাহিনীর ভূমিকা নিয়ে যা বললেন মোদী

ভারত-পাকিস্তান ডেস্ক: একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির ওপর পাক হানাদার বাহিনীর বর্বরোচিত নির্যাতনের কথা তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশি নাগরিকদের ওপর অত্যাচার, হত্যাকাণ্ড চালিয়েছিল। নারী ও শিশুদের ওপর অমানবিক নির্বাচন চালিয়েছিল।’

বিভীষিকাময় ওই সময়কালের কথা স্মরণ করে তিনি বলেন, ‘ওই সময় পাকিস্তানি বাহিনী বাংলাদেশি নাগরিকদের ওপর নির্বিচারে নিপীড়ন ও হত্যাকাণ্ড চালিয়েছিল।’

গেল শনিবার রাজস্থানের জয়সালমির সীমান্তের লঙ্গেওয়ালা চৌকিতে ভারতীয় সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করার সময় তিনি এসব কথা বলেন।

নরেন্দ্র মোদী বলেন, ‘মুক্তিযুদ্ধকালীন ভারত সেনাদের মাধ্যমে পাকিস্তানি সেনাদের এসব কর্মকাণ্ড তুলে ধরা হয়। পাকিস্তানের ঘৃণ্য চেহারা বিশ্বের সামনে তখন উন্মোচিত হয়েছিল। কিন্তু বিশ্বকে বিভ্রান্ত করতে তারা আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করে। আমাদের সেনারা তাদের উপযুক্ত জবাব দেয়।’

ভারতীয় সেনাদের শক্তিমত্তা তুলে ধরে কাশ্মির সীমান্তে সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে পাকিস্তানের প্রতি ইঙ্গিত করে মোদী বলেন, ‘নিজেদের সীমান্ত রক্ষার মতো সামরিক ও রাজনৈতিক শক্তির প্রমাণ দিয়েছে ভারত। সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা করা দেশগুলোসহ গোটা বিশ্ব দেখেছে, ভারতীয় বাহিনী সন্ত্রাসবাদী ও তাদের নেতাদের তাদের দেশে ঢুকে হত্যা করে আসতে পারে।’

অনুষ্ঠানে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত, সেনাপ্রধান এম এম নারাভানে ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক রাকেশ আস্থানা উপস্থিত ছিলেন।

নরেন্দ্র মোদী দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনারা যতক্ষণ সীমান্তে ততক্ষণ এ দেশে দীপাবলি পুরোদমে উদযাপন অব্যাহত থাকবে।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au