খেলাধুলা

আইপিএল ২০২০: কোন ক্যাটাগরিতে কে সেরা?

  • 6:11 am - November 11, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের পর্দা নেমেছে মঙ্গলবার। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়ে পঞ্চমবারের মত শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমবারের মত শিরোপা জেতা হয়নি দিল্লির। রানার আপ হয়েই সন্তষ্ট থাকতে হয় শ্রেয়াস আইয়ারদের। জমজমাট এই আসরে চ্যাম্পিয়ন ও রানার আপ পুরস্কার ছাড়াও আকর্ষনীয় অনেক ব্যক্তিগত পুরস্কারও ছিল। এক নজর দেখে নেওয়া যাক কোন ক্যাটাগরিতে কে সেরা হয়েছেন-

ম্যান অব দ্য ফাইনাল

ফাইনাল ম্যাচে অসাধারণ বোলিং করে ম্যাচ সেরা হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার ট্রেন্ট বোল্ট। ৩০ ওভারে ৩ উইকেট লাভ করেন তিনি। তাছাড়া টুর্নামেন্টের ‘পাওয়ার প্লেয়ার’ও নির্বাচিত হয়েছেন তিনি।

ম্যান অব দ্য সিরিজ

৩০৫ পয়েন্ট নিয়ে আইপিএলের ‘মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার’ বা ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন রাজস্থান রয়্যালসের তারকা বোলার জোফরা আর্চার। ১৪ ম্যাচ খেলে ৬.৫৫ ইকোনমিতে আর্চার শিকার করেছেন ২০টি উইকেট। এছাড়া মারকুটে ব্যাটিংয়ে করেছেন ১১৩ রান, হাকিয়েছেন ১০ টি ছক্কা।

অরেঞ্জ ক্যাপ

এবারের আসরে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লুকেশ রাহুল। ১৪ ম্যাচে তার সংগ্রহ ৬৭০ রান যা টুর্নামেন্টে সর্বোচ্চ। তাই অরেঞ্জ ক্যাপ উঠেছে তারই মাথায়। এছাড়া ‘গেম চেঞ্জার অব দ্য সিজন’ এর পুরস্কারও জিতেছেন তিনি।

পার্পল ক্যাপ

৩০ উইকেট নিয়ে এবারের আইপিলের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন দিল্লির দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তাই তিনিই জিতেছেন এবারের পার্পল ক্যাপ।

ইমার্জিং প্লেয়ার

নিজের প্রথম আইপিএলেই ৫ অর্ধশতকে ৪৭৩ রান করে ‘ইমার্জিং প্লেয়ার’ নির্বাচিত হয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর ওপেনার দেবদূত পাডিক্কাল।

সুপার স্ট্রাইকার অব দ্য সিজন

১৯১.৪২ স্ট্রাইক রেটে রান করা মুম্বাই ইন্ডিয়ান্সের কাইরন পোলার্ড নির্বাচিত হয়েছেন  ‘সুপার স্ট্রাইকার অব দ্য সিজন’।

বেশি ছক্কার পুরস্কার

টুর্নামেন্টে ৩০টি ছক্কা মারা মুম্বাইয়ের ইশান কিশান পেয়েছেন সবচেয়ে বেশি ছক্কা হাকানোর পুরস্কার।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au