খেলাধুলা

দিল্লিকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই

  • 6:46 pm - November 10, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : ফাইনালের আগে এবারের আইপিএলে তিন বারের সাক্ষাতে তিন বারই মুম্বইয়ের কাছে হেরেছিল দিল্লি। ফাইনালেও ছবিটা বদলালো না। দিল্লিকে ৫ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল জিতে নিল মুম্বাই ইন্ডিয়ানস। সব মিলিয়ে রেকর্ড পাঁচ বার ট্রফি ঘরে তুলল মুম্বইয়ের দলটি। ২০০ তম আইপিএল ম্যাচ খেলতে নেমে ব্যাট হাতে রান সঙ্গে আইপিএল ট্রফি জিতে স্মরণীয় করে রাখলেন মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক রোহিত শর্মা।

অফ ফর্মে থাকা রোহিত শর্মা ফাইনালে একেবারে চেনা মেজাজে। ১৫৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে পাওয়া গেল কুইন্টন ডিকক এবং রোহিত শর্মাকে। ডিকক ১২ বলে ২০ রানে ফিরে গেলেও সূর্যকুমার যাদবের সঙ্গে জুটি বেঁধে এগোতে থাকেন রোহিত শর্মা। ১৯ রানে নিজের উইকেট দিয়ে এলেন সূর্যকুমার যাদব। রোহিতের সঙ্গে রান নিতে গিয়ে তালমিল না হওয়ায় অধিনায়ককে বাঁচিয়ে রান আউট হন সূর্য। গোটা আইপিএলে বল হাতে আগুন ছোটালেও ফাইনালে তেমনভাবে জ্বলে উঠতে পারলেন না রাবাদা কিংবা নর্টজে। রোহিতের চওড়া ব্যাটে সহজেই ম্যাচ জিতে নিল মুম্বই। ৫১ বলে ৬৮ রান করলেন রোহিত শর্মা। পাঁচটা বাউন্ডারি আর চারটে ওভার বাউন্ডারিতে সাজানো হিটম্যানের ইনিংস। ৩৩ রানে অপরাজিত থাকেন ইশান কিষান। ৮ বল বাকি থাকতেই পাঁচ উইকেট হারিয়ে ফাইনাল জিতে নেয় মুম্বই।

দুবাইয়ে ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক শ্রেয়স আইয়ার। তবে শুরুতেই বল হাতে ট্রেন্ট বোল্টের দাপটে কোনঠাসা হয়ে পড়ে দিল্লি। প্রথম বলেই স্টোইনিসকে ডাগআউটে ফেরত্ পাঠান কিউই পেসার। আইপিএলের ফাইনালে যা প্রথমবার হল। রাহানেকে ফেরান বোল্টই। ফর্মে থাকা শিখর ধাওয়ান ১৩ বলে ১৫ রান করে জয়ন্ত যাদবের বলে বোল্ড হয়ে ফিরে যান।

এরপর দিল্লির রানকে টেনে তুলতে থাকেন শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ। চতুর্থ উইকেটে ৯৬ রান যোগ করেন তাঁরা। ৩৮ বলে ৫৬ রান করেন পন্থ। এবারের আইপিএলের প্রথম হাফ সেঞ্চুরি করলেন ফাইনালে। হেটমায়ার করলেন মাত্র ৫ রান। অক্ষর প্যাটেল ৯ রান করেন। অধিনায়ক শ্রেয়স আইয়ার ৫০ বলে ৬৫ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে দিল্লি। মুম্বাইয়ের হয়ে তিন উইকেট নেন বোল্ট। ২টি উইকেট নেন কুল্টার নাইল।

করোনা মহামারির মধ্যেও আইপিএল। ক্রোড়পতি লিগ দেশে আয়োজন করতে পারেনি বিসিসিআই। বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগকে বাঁচাতে সৌরভ গাঙ্গুলির বোর্ড নিরাপদ ভেন্যু হিসেবে বেছে নেয় সংযুক্ত আরব আমিরশাহি। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয় আইপিএলের ১৩ তম সংস্করণ। ১০ নভেম্বর শেষ হল আইপিএল।

ষষ্ঠবার আইপিএল ফাইনালে উঠে পাঁচ বার চ্যাম্পিয়ন হল মুম্বাই। ২০১৩, ২০১৫, ২০১৭,২০১৯, ২০২০ সালে আইপিএল ট্রফি ঘরে তুলল মুম্বাই ইন্ডিয়ানস।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au