জাতীয়

যুক্তরাষ্ট্র ইতিহাসের ভয়ঙ্কর শীতকালের ঝুঁকিতে রয়েছে’

  • 8:45 am - May 15, 2020
যুক্তরাষ্ট্র ইতিহাসের ভয়ঙ্কর শীতকালের ঝুঁকিতে রয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে ‘ভয়ঙ্কর শীতকালের’ মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির সাবেক এক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। বৃহস্পতিবার (১৪ মে) কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্বাস্থ্য বিষয়ক এক সাব কমিটির শুনানিতে সদ্য পদচ্যুত স্বাস্থ্য কর্মকর্তা ড. রিক ব্রাইট এ মন্তব্য করেন।

মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনা ভাইরাসে এখন পর্যন্ত করোনায় সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্ত যুক্তরাষ্ট্রে। ভাইরাসটি চীন থেকে ছড়ালেও বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত ১৪ লাখ ৫৬ হাজার ৮২৮, সুস্থ হয়েছে ৩ লাখ ১৭ হাজার ৯৯৯, মারা গেছে ৮৬ হাজার ৯০১ জন। এই প্রেক্ষিতেই এমন মন্তব্য করেন সাবেক শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা।

গত মাসে করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের চেষ্টা করা সরকারি সংস্থা বায়োমেডিকেল অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রধান ব্রাইটকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সাবেক এ শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তার অভিযোগ, কোভিড-১৯ এর চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার নিয়ে উদ্বেগ জানানোর কারণেই তাকে পদচ্যুত করা হয়েছে।

‘করোনা ভাইরাস হুইসেলব্লোয়ার’ খ্যাত ব্রাইটকে ‘বিগড়ে যাওয়া কর্মী’ মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “তাকে ক্রুদ্ধ, বিগড়ে যাওয়া কর্মীর মতো লাগছে, যিনি কিনা খুব একটা ভালো কাজ করেননি বলে মত কিছু কিছু মানুষের।”

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হাইড্রক্সিক্লোরোকুইন নতুন করোনা ভাইরাস মোকাবেলায় ‘কার্যকর ভূমিকা’ পালন করতে পারে বলে উচ্ছ্বাস প্রকাশ করলেও অনেক বিজ্ঞানী ও গবেষকই কোভিড-১৯ এর চিকিৎসায় ওষুধটির ব্যবহার ‘হিতে বিপরীত’ হতে পারে বলে সতর্ক করে আসছেন।

রাজনৈতিক কারণে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে- যুক্তরাষ্ট্রের স্পেশাল কাউন্সেলের দপ্তরে এমন অভিযোগ এনে ব্রাইট এরই মধ্যে তার পদ ফেরতও চেয়েছেন। যদিও হোয়াইট হাউস বায়োমেডিকেল অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সাবেক এ পরিচালকের অভিযোগ অস্বীকার করেছে।

এ বিষয়ে প্রতিনিধি পরিষদের সাবকমিটির শুনানিতে দেওয়া সাক্ষ্যে ব্রাইট বলেছেন, করোনা প্রাদুর্ভাবের শুরুতে যুক্তরাষ্ট্র সরকারের ‘নিস্ক্রিয়তার’ কারণেই এই বিপুল পরিমাণ প্রাণহানি হয়েছে।

এ ভাইরাস মোকাবেলায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি নিয়ে তিনি জানুয়ারিতেই স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের ‘সর্বোচ্চ পর্যায়কে’ সতর্ক করেছিলেন বলেও দাবি করেছেন সে সময় বায়োমেডিকেল অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক পদে থাকা ব্রাইটের। যদিও তার সতর্কতার “কোনো প্রত্যুত্তর মেলেনি,” বলেছেন তিনি।

শুনানিতে মার্কিন এ স্বাস্থ্য বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সুযোগ শেষ হয়ে আসছে। ভালো পরিকল্পনা ছাড়া ২০২০ সালেই যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসে ‘সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন শীতকাল দেখা দিতে পারে’।

প্রতিনিধি পরিষদের সাবকমিটিতে ব্রাইটের সাক্ষ্যের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, “আমি তাকে চিনি না, কখনো দেখাও হয়নি। দেখা করতে চাইওনা।”

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au