খেলাধুলা

৩৭৬ দিন পর হোম অব ক্রিকেটে সাকিব

  • 7:03 am - November 09, 2020
৩৭৬ দিন পর হোম অব ক্রিকেটে সাকিব

ক্রীড়া ডেস্ক; গত ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছেন সাকিব আল হাসান। তাই মাঠের ক্রিকেটে ফিরতে আর বাধা নেই তার। এজন্য গুনে গুনে ঠিক ৩৭৬ দিন পর এ তারকা সোমবার ফিরলেন মিরপুরের হোম অব ক্রিকেটে। শেষবার এই মাঠে তিনি এসেছিলেন গেল বছরের ২৯ অক্টোবর। যেদিন নিজের মুখেই আইসিসির নিষেধাজ্ঞার শাস্তির কথা শুনিয়েছিলেন।

সোমবার সকাল সাড়ে ৯টায় মিরপুরের হোম অব ক্রিকেটে পা রাখেন সাকিব। আজ সেখানে দেওয়ার কথা ছিল বিপ টেস্ট। কিন্তু সেটা তাকে দিতে হবে মঙ্গলবার। তাই ইনডোরে কিছুটা সময় কাটিয়ে এ তারকা ফিরে যান।

চলতি মাসের শেষ দিকে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ৫ দলের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ। যে টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরবেন সাকিব। তার আগে এ তারকাকে বিপ টেস্টে পাস করতে। তাই সোমবার সকালেই মিরপুরে হাজির হয়েছিলেন তারকা এ অলরাউন্ডার।

এরআগে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন সাকিব। একদিন পরই এ তারকা করোনা পরীক্ষা করান। রিপোর্ট এসেছে তার নেগেটিভ। তাই ধারণা করা হচ্ছে বিপ টেস্টেও উতরে যাবেন এ বাঁহাতি।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au