লাইফস্টাইল

ঐতিহাসিক জয়ে হোয়াইট হাউজে বাইডেন

  • 8:04 am - November 08, 2020
ঐতিহাসিক জয়ে হোয়াইট হাউজে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল প্রতিদ্বন্দ্বিতা আর বহু তিক্ততার পর ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তার রানিং মেট কমলা হ্যারিস প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম এশীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

এরই মধ্যে রেকর্ডসংখ্যক ভোট অর্জনের মাধ্যমে ইতিহাস গড়েছেন জো বাইডেন। সব মিলিয়ে এবার ৬৬.৯ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে, যা ১২০ বছরের মধ্যে সর্বোচ্চ। রোনাল্ড রিগানকে সরিয়ে দেশটির ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবেও অভিষেক হতে যাচ্ছে তার। এছাড়া এই নির্বাচনের মধ্য দিয়েই প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট পেয়েছে যুক্তরাষ্ট্র।

বহু আলোচনা ও বিতর্কের জন্ম দেওয়া রিপাবলিকান দলের নেতা ডোনাল্ড ট্রাম্পের চার বছরের শাসনের অবসান ঘটতে যাচ্ছে এর মধ্য দিয়েই। প্রায় তিন দশকের মধ্যে তিনিই প্রথম যুক্তরাষ্ট্রে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে ব্যর্থ হলেন। তার আগে ১৯৯২ সালে জর্জ এইচ ডব্লিউ বুশ এই পরীক্ষায় হেরে গিয়েছিলেন।

নির্বাচিত হওয়ার পর জো বাইডেন বলেছেন, এখন আমেরিকাকে ‘ঐক্যবদ্ধ’ করার সময়, ‘সারিয়ে তোলার’ সময়। ভোটের প্রচারের দিন শেষ, এখন আমাদের সকল বৈরিতা আর কর্কশ রাজনৈতিক বাগাড়ম্বর পেছনে ফেলে একসঙ্গে একটি জাতি হিসেবে এগিয়ে যেতে হবে।”

নজিরবিহীন বাধার মধ্যেও এ নির্বাচনে রেকর্ড ভোট পড়ার বিষয়টি তুলে ধরে বাইডেন বলেছেন, আমেরিকার হৃদয় গভীরে যে গণতন্ত্রের চেতনাই স্পন্দিত হয়, এটা তার প্রমাণ।

সাধারণত ভোটের রাতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হচ্ছেন, তার ফয়সালা হয়ে যায়। তকে এবার করোনা ভাইরাস মহামারির মধ্যে জয়-পরাজয় নির্ধারিত হতে লেগেছে দীর্ঘ সময়। মহামারির মধ্যে এ নির্বাচনে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়ায় কয়েকটি রাজ্যে গণনা শেষ হতে কয়েক দিন সময় লেগে যায়। আগাম ভোটের ওপর ভর করে নির্বাচনী ফল বাইডেনের দিকে ঝুঁকতে থাকায় ভোট গণনা বন্ধের দাবি জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

কোনো প্রমাণ ছাড়াই তিনি ভোট কারচুপির অভিযোগ তোলেন। পেনসিলভেইনিয়ায় ভোট গণনা বন্ধের দাবি নিয়ে আদালতেও গিয়েছিলেন তার অনুসারীরা। এ নিয়ে দুনিয়াজুড়ে আলোচনার মধ্যে শনিবার পেনসিলভেনিয়ায় ট্রাম্পের চেয়ে ভোটের ব্যবধান বাড়িয়ে বাইডেন জয়ী হওয়ায় রাজ্যের ২০টি ইলেকটোরাল ভোট চলে আসে তার পক্ষে।

এই শাখার আরও খবর

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

শারীরিক সম্পর্কের চূড়ান্ত মুহূর্তে মেয়েরা যে কথাটি শুনতে চান

লাইফস্টাইল: বিশেষজ্ঞরা হলফ করে বলেন, একটা সুস্থ-স্বাভাবিক জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ-স্বাভাবিক যৌনজীবন! আপনার যৌন ইচ্ছে বা লিবিডো যদি সঠিকভাবে চরিতার্থ না হয়, আপনি কখনও সার্বিকভাবে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au