ধর্ম

মহানবী (সাঃ) ব্যঙ্গ চিত্র প্রকাশের বিরুদ্ধে চিরিরবন্দরে মানববন্ধন

  • 10:38 am - November 07, 2020

ভরত রায় প্রত্যয়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলামকে অবমাননা করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে চিরিরবন্দর উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়নের আমতলী বাজার সংলগ্ন মহাসড়কে ওলামাউল মাদারিস চিরিরবন্দর, দিনাজপুর এর আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর বিরুদ্ধে স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো সভা। এ সময় বক্তারা বলেন, ফ্রান্সের সরকার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র অঙ্কন করে সারা বিশ্বের মুসলমানদের অন্তরে আঘাত দিয়েছে ৷ তারা মুসলমানদের প্রকাশ্য শত্রু৷ আর এই শত্রুর সাথে আমরা সম্পর্ক রাখবো না ৷

সর্বক্ষেত্রে তাদেরকে বয়কট করতে হবে৷ তাদের সব ধরনের পণ্য বর্জন করবো৷ যাতে তারা এখান থেকে চরম শিক্ষা নিতে পারে৷ এছাড়াও বক্তারা ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক, অর্থনৈতিক সম্পর্কসহ সকল ধরনের রাষ্ট্রীয় সম্পর্ক পরিহার করার জন্য সরকারের কাছে বিনীত আবেদন জানান৷

হুঁশিয়ারি করে তারা আরো বলেন, ফ্রান্সের সরকার ম্যাক্রনকে মুসলমানদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে৷ তারা ক্ষমা না চাওয়া পর্যন্ত প্রতিটি মুসলিম দেশে তাদেরকে বয়কট করা ও বিক্ষোভ, মানব বন্ধন ও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবে৷

মুসলমানরা বীরের জাতি৷ তারা তাদের প্রিয় নবী হযতর মুহাম্মদ (সা:) এর জন্য সর্বদা জীবন দিতে প্রস্তুত আছে৷ এর আগে বিভিন্ন স্লোগান ও ব্যানার ফেস্টুন হাতে নিয়ে উপজেলার বিভিন্ন বাজার থেকে আলাদা আলাদাভাবে বিক্ষোভ মিছিল নিয়ে একসাথে জড়ো হয় তাওহীদি জনতা ৷

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) অবমাননা করার প্রতিবাদে উক্ত সভায় উপস্থিত থেকে সমাবেশে অন্যান্যদের মধ্যে অনেকেই বক্তব্য রাখেন।

এই শাখার আরও খবর

জি-৭ সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি

সারাবিশ্ব: সদস্য না হয়েও বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট গ্রুপ অব সেভেনের (জি-৭) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাপানের হিরোশিমায় শুক্রবার (১৯…

আজ বিজয়া দশমী, দেবী ফিরবেন কৈলাশে

শুভ বিজয়া দশমী আজ (বুধবার)। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। এ দিনেই দেবী মর্ত্য ছেড়ে ফিরে যাবেন…

আড়াই বছর পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ

দীর্ঘ দুই বছর ৫ মাস পর পবিত্র কাবা শরিফের চারপাশের বেষ্টনী অপসারণ করা হয়েছে। এর ফলে এখন থেকে হজ ও ওমরাহযাত্রীরা কাবা শরিফ, হাজর আল…

দেশে ফিরেছেন ২৩৫২৬ হাজি

হজ শেষে শনিবার (২৩ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৫ হাজার ৫২৬ জন হাজি। রোববার (২৪ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের…

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে হজের আনুষ্ঠানিকতা শুরু

‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে শুরু হয়ে গেছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। পবিত্র মক্কা থেকে হজযাত্রীরা যাত্রা শুরু করেছেন ঐতিহাসিক মিনায়। বুধবার তারা পবিত্র মক্কায় ক্বাবা শরীফ…

আরাফাতে এ বছর পবিত্র হজের খুতবা দেবেন শায়খ ড.আবদুল্লাহ বিন সুলাইমান

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- চলিত বছরে আরাফাত ময়দান ঘিরে মসজিদ নামিরা। বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ নামিরা থেকে আরাফাত ময়দানে পবিত্র হজের খুতবা দিবেন শায়খ…

চলতি বছরে হজ্বের খুতবার বাংলা অনুবাদ করবেন ওয়াহিদুর

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- চলতি বছরে পবিত্র হজ্বের খুতবার বাংলা অনুবাদক লোহাগাড়ার চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক কৃতি ছাত্র আ ফ ম ওয়াহিদুর রহমান।…

হজ পালন করতে সৌদি আরবে পৌঁছেছেন মুশফিক

পবিত্র হজব্রত পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ব্যাটার মুশফিকুর রহিম। শনিবার মক্কায় পৌঁছে কাবা শরিফের সামনে দাঁড়ানো ছবি আপলোড করে সবার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au