ধর্ম

চলতি বছরে হজ্বের খুতবার বাংলা অনুবাদ করবেন ওয়াহিদুর

  • 3:45 pm - July 03, 2022

খলিল চৌধুরী, সৌদি আরব প্রতিনিধি- চলতি বছরে পবিত্র হজ্বের খুতবার বাংলা অনুবাদক লোহাগাড়ার চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার সাবেক কৃতি ছাত্র আ ফ ম ওয়াহিদুর রহমান। সৌদি আরবে এবারের হজেও ‘খুতবাতুল আরাফার’ (হজের খুতবার) বাংলা অনুবাদ করবেন মাওলানা আ ফ ম ওয়াহিদুর রহমান। আগামী ৯ জিলহজ্ব ঐতিহাসিক আরফা ময়দান বা হজের মাঠ থেকে সৌদি বাদশার প্রতিনিধি আরবী ভাষায় হজের যে খুতবা দেবেন তা পৃথিবীর ১৪টি ভাষায় সম্প্রচার করা হবে।

সেই খুতবার অনুবাদ ও বাংলা ভাষান্তর করবেন মাওলানা আ ফ ম ওয়াহিদুর রহমান। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া পূর্ব‌ বোমাঙখিল গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মাওলানা ইসমাইল। তিনি বর্তমানে সৌদি আরবে মক্কার ‘উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে’ পিএইচডি গবেষণায় রত আছেন। মাওলানা আ ফ ম ওয়াহিদুর রহমান ১৯৯৮ সালে বাংলাদেশের প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার তামিরুল মিল্লাত মাদরাসা থেকে হাদিস বিভাগে কামিল ও ২০০০ সালে ঐতিহ্যবাহী মাদরাসা-ই-আলিয়া ঢাকা থেকে কামিল তাফসীর বিভাগে চমৎকার ফলাফল নিয়ে উত্তীর্ণ হন।

তিনি কক্সবাজারস্থ টেকনাফের সর্বোচ্চ বিদ্যাপীঠ রঙ্গিখালী দারুল উলুম মাদরাসা থেকে দাখিল এবং দক্ষিণ চট্টগ্রামের উম্মুল মাদারিস খ্যাত চুনতি হাকিমিয়া আলিয়া মাদরাসা থেকে যথাক্রমে আলিম ও ফাজিল পরীক্ষায় সম্মানের সাথে উত্তীর্ণ হন। পরে ১৯৯৯-২০০৪ ইং সাল পর্যন্ত ঢাকা মোহাম্মদপুর গাউছিয়া ফাজিল ডিগ্রী মাদরাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

জনাব মাওলানা আ ফ ম ওয়াহিদুর-রহমান রাজকীয় সৌদি সরকারের যুগান্তকারী পদক্ষেপ পৃথিবীর বিভিন্ন ভাষায় ‘খুতবাতুল আরাফার’ (হজের খুতবা) সম্প্রচার প্রকল্পে বাংলা অনুবাদক ও ভাষ্যকার হিসেবে ২০২০ সালে নিযুক্ত হন। অনুরূপভাবে ২০২১ সালের জন্যও পুনরায় দায়িত্ব প্রাপ্ত হন তিনি। সেই ধারাবাহিকতায় এ বছরও তিনিই এ দায়িত্ব পালন করবেন। এছাড়াও তিনি মক্কায় ইসলামিক সেন্টারের একজন দাঈ হিসেবে বাংলা ভাষা-ভাষীদের দাওয়াতি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

এই শাখার আরও খবর

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

হায়দ্রাবাদে ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় বাংলাাদেশী গৃহবধূর মৃত্যু তদন্তের দাবি

ঢাকা: ভারতের হায়দারাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসা বাংলাদেশী গৃহবধূ ফারহানা আক্তার ওরফে ডিনার মৃত্যুর সুষ্ঠু তদন্ত পূর্বক দায়ীদের বিচারের দাবি করেছেন তার স্বামী ও সন্তানেরা।…

সোনালী রঙের ছোট চুলে বুবলীকে যেন চেনাই দায়

ঢাকা: ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। বর্তমানে ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। এ নায়িকা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। প্রায় সময়ই ভক্তদের সঙ্গে নতুন ছবি…

আমন্ত্রণ পেলে ভারত সফরে যেতে আগ্রহী বিএনপি

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভারতমূখী হচ্ছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে দেশটিতে ঘুরে এসেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। বিজেপিসহ…

আ. লীগের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যেতে চাই: বিজেপি সভাপতি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে দুই দেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এমন মন্তব্য করেছেন ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)…

জি-৭ সম্মেলনে যোগ দেবেন জেলেনস্কি

সারাবিশ্ব: সদস্য না হয়েও বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর জোট গ্রুপ অব সেভেনের (জি-৭) বার্ষিক সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জাপানের হিরোশিমায় শুক্রবার (১৯…

বিকেলের পর দুর্বল হতে শুরু করবে ঘূর্ণিঝড় ‘মোখা’

নিজস্ব প্রতিবেদক ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৪টার পর থেকে দুর্বল হতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au