জাতীয়

শর্ত মেনে ঈদের জামাত, উন্মুক্ত স্থানে বড় জমায়েতে মানা

  • 11:08 am - May 14, 2020

ঢাকা; দেশে করোনা পরিস্থিতির ক্রমশ অবনতি হওয়ায় টানা সপ্তম দফায় সাধারণ ছুটি ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার। সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সর্বসাধারণের জন্য জুড়ে দেয়া হয়েছে ১৫টি শর্ত।

এর মধ্যে সবশেষ শর্তে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে সরকারের বর্তমান স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ পড়তে হবে। উন্মুক্ত স্থানে ঈদের বড় জমায়েত পরিহার করে সীমিত রাখার নির্দেশনা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৪ মে) ১৭ থেকে ৩০ মে পর্যন্ত আরও এক দফা সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বিশেষ এ নির্দেশনা দেয়া হয়েছে।

মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের জামায়াত বিষয়ে নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতরের নামাজের ক্ষেত্রেও বর্তমান বিদ্যমান বিধি বিধান প্রযোজ্য হবে। উন্মুক্ত স্থানে বড় জামায়াত পরিহার করতে হবে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর ইতোমধ্যে ঈদের জামায়াত বিষয়ে কাজ শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বিকেলেই বৈঠক হবে। বৈঠকে আলেম ওলামাদের মতামত নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা জারি করবে ধর্ম মন্ত্রণালয়।

বৈঠক শেষে আজই নির্দেশনা জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au