রাজনীতি

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক বিএনপি : কাদের

  • 8:11 am - November 05, 2020

নতুন সময় ডেস্ক : সরকার মুক্তিযুদ্ধের অর্জন ধ্বংস করছে বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক বিএনপি।’ তিনি প্রশ্ন করে বলেন- তারা কথায় কথায় গণতন্ত্রের কথা বলছে, তারা কোন গণতন্ত্রের কথা বলছে? তাদের ভাষায় গণতন্ত্র কি তাহলে হালুয়া-রুটির গণতন্ত্র? বিএনপির গণতন্ত্র হচ্ছে এক চিমটি লবণ, এক মুষ্টি গুঁড় আর আধা সের পানির মিশ্রণের মতো।’

আজ বুধবার সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির নেতাদের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের যে অবিরাম যাত্রা তাতে তারা কী ভূমিকা রাখছে, তা জনগণ জানতে চায়। বিএনপি অবিরাম অগণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হটানোর যে ঘোষণা দেয়, তা কি তাদের গণতন্ত্র?’

নেতিবাচকতা, মিথ্যাচার আর ষড়যন্ত্র ছাড়া গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষায় বিএনপি কী করেছে তাও জানতে চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, ‘দেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সঙ্কট নেই। সঙ্কট চলছে বিএনপির রাজনীতিতে। তাদের দলীয় নেতৃত্বের মধ্যেও এখন পারস্পরিক আস্থার সঙ্কট চরমে। বারবার আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে বিএনপির রাজনীতিতে এখন সঙ্কটের কালো ছায়া পড়েছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল বিএনপি। তাই তাদের মুখে স্বাধীনতার সুরক্ষার কথা মানায় না।’ ওবায়দুল কাদের উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘সম্প্রতি ধর্মীয় ইস্যুসহ নানান ইস্যুতে একটি মতলবিমহল সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যমূলক গুজব ছড়াচ্ছে, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এসব মিথ্যা প্রচারণা নিঃসন্দেহে শাস্তিমূলক অপরাধ।’

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘আমাদের সবার প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, হতে হবে পরধর্মসহিষ্ণু। কেউ কারো ধর্ম বিশ্বাসে আঘাত বা কটাক্ষ করে পোস্ট দেওয়া প্রত্যাশিত নয়।’ এসময় গুজবে কান না দিয়ে, উসকানিমূলক কিছু নজরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে জনগণের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আসন্ন শীতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের বিষয়ে বিশেষজ্ঞদের সতর্কতা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যেই ইউরোপের কয়েকটি দেশে সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন আরোপ করা হয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশেও করোনায় আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বেড়ে চলছে। এ অবস্থায় যেকোনো আশঙ্কা থেকে মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।’

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au