খেলাধুলা

নারী টি-২০ চ্যালেঞ্জে জাহানারাদের উড়ন্ত সূচনা

  • 8:10 am - November 05, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক : নারীদের টি-২০ চ্যালেঞ্জের প্রথম ম্যাচে সুপারনোভাসের বিরুদ্ধে ৫ উইকেটে জয় পেল জাহানারা আলমদের ভেলোসিটি। ১২৭ রান তাড়া করতে নেমে এক বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় মিতালি রাজের দল। ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচের সেরা সুনে লুয়াস। আর উদ্বোধনী ম্যাচে বল হাতে ৪ ওভারে ২৭ রানে ২ উইকেট শিকার করেছেন বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার জাহানারা আলম।

রান তাড়া করতে নেমে শুরুটা একদম ভালো হয়নি ভেলোসিটির। স্কোর বোর্ডে কোনও রান যোগ হওয়ার আগেই ডাগ-আউটে ফেরেন ড্যানি ওয়াট। খাকার বলে শূন্য রানে আউট হন তিনি। তবে অন্য ওপেনার শেফালি ভার্মা আক্রমণাত্মক শুরু করেন। মাত্র ১১ বলে চারটি বাউন্ডারি মেরে ১৭ রান করেন শেফালি।
খাকাকে এক ওভারে পরপর তিনটি বাউন্ডারি মারার পর ফুলটস বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন শেফালি।

কিন্তু রান পাননি ক্যাপ্টেন মিতালি। ১৯ বলে মাত্র ৭ রান করে তিনি ডাগআউটে ফেরেন। এরপর বেদা কৃষ্ণামূর্তি ও সুষমা ভার্মা ভেলোসিটির ইনিংসকে এগিয়ে নিয়ে যান। কিন্তু কৃষ্ণমূর্তি ২৮ বলে চারটি বাউন্ডারি ২৯ রান করে আউট হন। তবে সুষমা ও লুয়াস পঞ্চম উইকেটে ৩৫ বলে ৫১ রান যোগ করে ভেলোসিটিকে ম্যাচ ফেরান। সুষমা ৩৩ বলে ২টি ছক্কাসহ ৩৪ রান করে আউট হলেও ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন লুয়াস।

২১ বলের ইনিংসে ৪টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকান তিনি। এর আগে গতকাল বুধবার (৪ নভেম্বর) রাতে সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথম ব্যাটিং করে ৮ উইকেটে ১২৬ রান তুলেছিল সুপারনোভাস। দুই ওপেনার প্রিয়া পুনিয়া ও চামিরা আতাপাত্তু শুরুটা ভালো করেন। ৫ ওভারে স্কোর বোর্ডে ৩০ রান যোগ করেন দুই ওপেনার৷ কিন্তু তারপর প্রিয়া পুনিয়াকে ব্যক্তিগত ১১ রানে ফেরান কাসপেরেক।

এরপর ক্রিজে আসেন জেমাইমা রডরিগ্রেজ। তিনি মাত্র ৭ রান করে আউট হন। তবে দারুণ ছন্দে দেখা যায় আতাপাত্তুকে। ৩৯ বলে ৪৪ রান করেন তিনি। দু’টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি মারেন আতাপাত্তু। জাহানারা আলমকে মারতে গিয়ে কৃষ্ণমূর্তির হাতে ক্যাচ দিয়ে ডাগ-আউটে ফেরেন তিনি। এরপর ইনিংসের হাল ধরেন অধিনায়িকা হরমনপ্রীত ও সিরিবর্ধনে।

২৭ বলে ২টি ছয় ও একটি বাউন্ডারিসহ ৩১ রান করেন হরমনপ্রীত। আর ২১ বলে ১৮ রান করেন সিরিবর্ধনে। ভেলোসিটির হয়ে সফলতম বোলার একতা বিস্ত। ৪ ওভারে ২২ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। ভেলোসিটির হয়ে দুই উইকেট শিকার করেন জাহানারা আলম।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au